নাগরিক ঈদ উৎসবে গাইবেন আসিফ মাহমুদ

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

রাজধানীর রবীন্দ্র সরোবরে ‘নাগরিক ঈদ উৎসব’ এ গাইবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শুক্রবার (২০ মার্চ)

2026-03-20T16:09:45+00:00
2026-03-20T16:09:45+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
নাগরিক ঈদ উৎসবে গাইবেন আসিফ মাহমুদ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৪:০৯ পিএম 
আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সংগৃহীত ছবি
রাজধানীর রবীন্দ্র সরোবরে ‘নাগরিক ঈদ উৎসব’ এ গাইবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শুক্রবার (২০ মার্চ) তিন দিনব্যাপী উৎসবের প্রথম দিন মাইক্রোফোন হাতে মঞ্চে উঠবেন তিনি। 

ঢাকার প্রাচীন নাগরিক ঐতিহ্য ও উৎসবের সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে ফিরিয়ে লক্ষ্যে এই আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে ঈদ উৎসব আয়োজক কমিটি।

ঈদ উৎসব আয়োজক কমিটির ভাষ্যমতে, যান্ত্রিক এই শহরে নাগরিকদের মাঝে সম্প্রীতি ও আনন্দের ছোঁয়া পৌঁছে দিতেই এই বর্ণাঢ্য আয়োজন।


উৎসবের প্রথম দিন রবীন্দ্র সরোবরে মেহেদি উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন রয়েছে, ঈদের দিন আয়োজন করা হবে বর্ণাঢ্য ঈদ মিছিল, যা শুরু হবে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে।

উৎসবের তৃতীয় দিনে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ঘুড়ি উৎসব। বিভিন্ন বয়সী মানুষের অংশগ্রহণে আকাশজুড়ে রঙিন ঘুড়ি উড়ানোর মধ্য দিয়ে ঈদের আনন্দ উদযাপন করা হবে।

সময়ের আলো/আআ



  বিষয়:   নাগরিক  ঈদ  উৎসব  আসিফ মাহমুদ 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: