পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান : আইআরজিসি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছিলেন, ইরানের আর ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা নেই। তবে তার সেই দাবিকে উড়িয়ে দিয়েছে ইরানের আধা-সামরিক

2026-03-20T17:54:31+00:00
2026-03-20T17:54:31+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান : আইআরজিসি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৫:৫৪ পিএম 
সংগৃহীত ছবি
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছিলেন, ইরানের আর ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা নেই। তবে তার সেই দাবিকে উড়িয়ে দিয়েছে ইরানের আধা-সামরিক বাহিনী রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, তেহরান এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র তৈরি করে চলেছে।

শুক্রবার (২০ মার্চ) দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদপত্র 'ইরান'-এর এক প্রতিবেদনে আইআরজিসি মুখপাত্র জেনারেল আলি মহম্মদ নাইনির বরাতে এ তথ্য জানানো হয়েছে। 

নাইনি বলেন, আমাদের ক্ষেপণাস্ত্র শিল্পের স্কোর একেবারে ২০-এ ২০। এ নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। দুর্দান্ত বিষয় হলো, এই যুদ্ধাবস্থার মধ্যেও আমরা ক্ষেপণাস্ত্র বানিয়ে চলেছি এবং সেগুলো মজুত করতেও আমাদের কোনো রকম সমস্যা হচ্ছে না। 

প্রসঙ্গত, ইরানের শিক্ষাব্যবস্থায় কোনো বিষয়ে পূর্ণমান বা সর্বোচ্চ নম্বর বোঝাতে '২০' সংখ্যাটি ব্যবহার করা হয়। বৃহস্পতিবার ইসরায়েলে এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু দাবি করেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির মতো কোনো সক্ষমতাই ইরানের আর অবশিষ্ট নেই। 


ইসরায়েলি প্রধানমন্ত্রীর ভাষ্যমতে, আমরা জিতছি, আর ইরান ক্রমশ ধ্বংসের দিকে এগোচ্ছে। তবে যুদ্ধ যে অব্যাহত থাকবে, তা স্পষ্ট করে দিয়েছেন আইআরজিসি মুখপাত্র।

ইরানের সাধারণ মানুষের মনোভাব প্রসঙ্গে জেনারেল নাইনি বলেন, যতক্ষণ না শত্রুপক্ষ সম্পূর্ণ পর্যুদস্ত হচ্ছে, ততক্ষণ এই যুদ্ধ চলুক— দেশের মানুষ এমনই চাইছেন। দেশ থেকে যুদ্ধের কালো ছায়া পুরোপুরি দূর হলে তবেই এই লড়াই থামবে।

উল্লেখ্য, আইআরজিসির মুখপাত্র নাইনি ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন। যদিও তার মৃত্যুর সঠিক সময় সম্পর্কে জানা যায়নি। 

সময়ের আলো/আআ


  বিষয়:   ক্ষেপণাস্ত্র  ইরান  যুদ্ধ  আইআরজিসি  ইসরায়েল 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: