যাত্রীবাহী জাহাজে হামলা, যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পারস্য উপসাগরে যাত্রীবাহী নৌযান ও ব্যক্তিগত জাহাজে ‘পরিকল্পিতভাবে’ হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছে ইরান।দেশটির সামরিক বাহিনীর দাবি, ইরানের

2026-03-21T19:03:28+00:00
2026-03-21T19:03:28+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
যাত্রীবাহী জাহাজে হামলা, যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ মার্চ, ২০২৬, ৭:০৩ পিএম 
হরমুজ প্রণালীর কাছে হামলা শিকার হওয়া থাইল্যান্ডের বাল্ক ক্যারিয়ার মায়ুরি নারি। ছবি : সংগৃহীত
পারস্য উপসাগরে যাত্রীবাহী নৌযান ও ব্যক্তিগত জাহাজে ‘পরিকল্পিতভাবে’ হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছে ইরান। 

দেশটির সামরিক বাহিনীর দাবি, ইরানের শক্তির কাছে নতি স্বীকার করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল এখন সাধারণ জাহাজে হামলা চালাচ্ছে।

শনিবার (২১ মার্চ) ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতি এসব কথা জানায়।

বিবৃতিতে আইআরজিসির এক মুখপাত্র হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা স্পষ্ট ভাষায় সতর্ক করছি যে, যদি এই ধরনের আগ্রাসনের পুনরাবৃত্তি হয়, তবে ইরান তার কঠোর এবং দাঁতভাঙা জবাব দেবে। আমাদের প্রতিশোধ হবে অত্যন্ত ভয়াবহ। (সূত্র : আলজাজিরা)


এফআর


  বিষয়:   যাত্রীবাহী  জাহাজ  হামলা  যুক্তরাষ্ট্র  ইসরায়েল  কড়া  হুঁশিয়ারি  ইরান 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: