মানসম্পন্ন চিকিৎসা সেবা নিশ্চিত হলে প্রাইভেট ব্যবসা বন্ধ হবে : এমপি

মেহেরপুর প্রতিনিধ

সারাদেশ

সরকারি হাসপাতালে গুলোতে মানসম্ম্ত চিকিৎসাসেবা নিশ্চিত করা গেলে প্রাইভেট চিকিৎসাসেবার ব্যবসা বন্ধ করা যাবে। খুব শিঘ্রই সরকারি হাসপাতালের সব চিকিৎসা

2026-03-22T15:11:36+00:00
2026-03-22T15:11:36+00:00
 
  মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬,
২৭ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
সারাদেশ
মানসম্পন্ন চিকিৎসা সেবা নিশ্চিত হলে প্রাইভেট ব্যবসা বন্ধ হবে : এমপি
মেহেরপুর প্রতিনিধ
প্রকাশ: রোববার, ২২ মার্চ, ২০২৬, ৩:১১ পিএম 
ধানখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ফ্রি মেডিকেল ক্যাম্পে সংসদ সদস্য নাজমুল হুদা। ছবি : সময়ের আলো
সরকারি হাসপাতালে গুলোতে মানসম্ম্ত চিকিৎসাসেবা নিশ্চিত করা গেলে প্রাইভেট চিকিৎসাসেবার ব্যবসা বন্ধ করা যাবে। খুব শিঘ্রই সরকারি হাসপাতালের সব চিকিৎসা সেবা যেনো চালু করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানালেন মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য নাজমুল হুদা।

শনিবার (২২ মার্চ) সকাল ১১টায় মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ধানখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।


দিনব্যাপী এ ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক (সার্জারি) ডা. মো. নাহিদুজ্জামান, বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন সহকারী অধ্যাপক ডা. মো. শহীদুল ইসলাম শাহীন, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. আব্দুল আল মারুফ, কনসালটেন্ট (শিশু) ডা. এ. কে. এম. শামসুল আলম (লাবু) ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ডা. উম্মে কুলসুম।

ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম জিহাদী, রাজনৈতিক সেক্রেটারি জিল্লুর রহমান, গাংনী পৌর আমির আহসান হাবিবসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সময়ের আলো/জোই


  বিষয়:   চিকিৎসা সেবা  প্রাইভেট  ব্যবসা  এমপি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: