স্বেচ্ছাশ্রমে খাল খননের উদ্যোগ নিল বিএনপি নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খামাবিল ও গোলডুবা বিলের সংযোগ খাল খননের উদ্যোগ নিয়েছে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীর তারেক রহমানের খাল খনন কর্মসূচি

2026-03-22T18:15:45+00:00
2026-03-22T19:31:30+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
স্বেচ্ছাশ্রমে খাল খননের উদ্যোগ নিল বিএনপি নেতাকর্মীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২২ মার্চ, ২০২৬, ৬:১৫ পিএম  আপডেট: ২২.০৩.২০২৬ ৭:৩১ পিএম
সংগৃহীত ছবি
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খামাবিল ও গোলডুবা বিলের সংযোগ খাল খননের উদ্যোগ নিয়েছে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীর তারেক রহমানের খাল খনন কর্মসূচি উদ্বোধনে পর এই উদ্যোগ নেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক কর্মসংস্থান বিষয়ক সম্পাদক খন্দকার আল আশরাফ মামুন। 

সোমবার (২৩ মার্চ) সকাল ৮টা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী খাল খনন শুরু করবেন বলে জানা গেছে। 

স্বেচ্ছাশ্রমে খাল খনন কর্মসূচিতে অংশগ্রহণকারীদের জন্য টি-শার্ট, দুপুরের খাবার, মুড়ি-বাতাসা ও আদা চা থাকবে জানিয়েছেন আয়োজকরা। 

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ‘আপনি হাত লাগালেই বদলে যাবে দেশ, সবার আগে বাংলাদেশ’। আসুন, আমরা সবাই মিলে দেশের পরিবেশ রক্ষা ও জলাবদ্ধতা নিরসনে পানি প্রবাহ বৃদ্ধি করি। সেচ সুবিধা ও পানি সংরক্ষণে ভূমিকা রাখি।


প্রসঙ্গত, প্রধানমন্ত্রী তারেক রহমান গত ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়ায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন। কোদাল দিয়ে মাটি কেটে তিনি এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন। উদ্বোধন শেষে তিনি খালের পাড়ে একটি গাছ লাগান।

বর্তমান সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী, আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখননের পরিকল্পনা নেওয়া হয়েছে।

সময়ের আলো/আআ



  বিষয়:   স্বেচ্ছাশ্রম  খাল  খনন  উদ্যোগ  বিএনপি  নেতাকর্মী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: