ইরানের হামলায় মানসিকভাবে বিপর্যস্ত ইসরায়েলিরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

চলমান যুদ্ধে ইরানের হামলায় ইসরায়েলের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও মানসিক চাপ বাড়ছে। সারাক্ষণ ক্ষেপণাস্ত্র হামলার ভয় এবং সাইরেনের শব্দে

2026-03-22T18:30:46+00:00
2026-03-22T19:31:04+00:00
 
  বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইরানের হামলায় মানসিকভাবে বিপর্যস্ত ইসরায়েলিরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ মার্চ, ২০২৬, ৬:৩০ পিএম  আপডেট: ২২.০৩.২০২৬ ৭:৩১ পিএম
সংগৃহীত ছবি
চলমান যুদ্ধে ইরানের হামলায় ইসরায়েলের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও মানসিক চাপ বাড়ছে। সারাক্ষণ ক্ষেপণাস্ত্র হামলার ভয় এবং সাইরেনের শব্দে সতর্ক অবস্থায় থাকতে থাকতে অনেকেই মানসিকভাবে ভেঙে পড়ছেন।

দেশটির মানসিক স্বাস্থ্য সহায়তা হটলাইনগুলোতে কলের সংখ্যা হঠাৎ করে অনেক বেড়ে গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে প্রতিদিন গড়ে এক হাজার থেকে দেড় হাজার মানুষ মানসিক সহায়তার জন্য ফোন করছেন বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল। 

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার সময় এবং তার পরপরই আশ্রয়কেন্দ্রে থাকা নাগরিকদের কাছ থেকে চার হাজার সাতশরও বেশি কল আসে। এসব কলের বেশিরভাগই ছিল ভয়, উদ্বেগ এবং মানসিক অস্থিরতা নিয়ে।


দেশটির সবচেয়ে বড় মানসিক স্বাস্থ্য হটলাইন জরুরি ভিত্তিতে সেবা দিচ্ছে। একই সঙ্গে ইসরায়েল ট্রমা অ্যান্ড রেসিলিয়েন্সি সেন্টারও তাদের কার্যক্রম বাড়িয়েছে। সংস্থাটি জানিয়েছে, ইরানি হামলার পর তাদের হটলাইন জরুরি পরিষেবায় রূপান্তর করা হয়েছে এবং এখন প্রতি সপ্তাহে তিন হাজারের বেশি মানুষকে সহায়তা দেওয়া হচ্ছে, যা যুদ্ধের আগের সময়ের তুলনায় অনেক বেশি।

এদিকে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রায় চার লাখ ৩৫ হাজার মানুষ তীব্র উদ্বেগ ও বিষণ্নতার মতো সমস্যার জন্য সরকারি মানসিক স্বাস্থ্য সেবা নিয়েছেন।

বিশেষজ্ঞদের আশঙ্কা, পরিস্থিতি অব্যাহত থাকলে দেশটির প্রায় ৬ লাখ ২৫ হাজার মানুষ গুরুতর মানসিক সমস্যায় আক্রান্ত হতে পারেন।

সময়ের আলো/আআ
  বিষয়:   ইরান  হামলা  মানসিক  বিপর্যস্ত  ইসরায়েল 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: