লেবাননে হামলার সময় ভুলবশত নিজেদের গুলিতে ইসরায়েলি নাগরিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

লেবানন সীমান্তে গোলাবর্ষণ করতে গিয়ে ইসরায়েলের সেনারা 'মারাত্মক ভুল' করেছে। ভুলবশত দেশের ভূখণ্ডে নিজেদের ছোড়া গোলা আঘাত হেনেছে। আর সেই

2026-03-23T17:10:19+00:00
2026-03-23T17:10:19+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
লেবাননে হামলার সময় ভুলবশত নিজেদের গুলিতে ইসরায়েলি নাগরিক নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ৫:১০ পিএম 
লেবাননে ইসরায়েলি হামলা। সংগৃহীত ছবি
লেবানন সীমান্তে গোলাবর্ষণ করতে গিয়ে ইসরায়েলের সেনারা 'মারাত্মক ভুল' করেছে। ভুলবশত দেশের ভূখণ্ডে নিজেদের ছোড়া গোলা আঘাত হেনেছে। আর সেই গোলার আঘাতেই প্রাণ হারিয়েছেন একজন ইসরায়েলি। 

ইসরায়েলি ব্রডকাস্টিং অথরিটির প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর ইসরায়েলের মিসগাভ আম এলাকায় যে ব্যক্তির মৃত্যু হয়েছিল, তিনি ইসরায়েলি সেনার লক্ষ্যভ্রষ্ট গোলার আঘাতেই মারা গেছেন। 

তদন্ত প্রতিবেদন থেকে জানা গেছে, লেবাননকে লক্ষ্য করে গোলা ছুড়ছিল ইসরায়েলি বাহিনীর একটি গোলন্দাজ ইউনিট। সেই সময়েই ভুলবশত কয়েকটি গোলা লক্ষ্যভ্রষ্ট হয়ে মিসগাভ আম কিবুতজ-এর ভেতরে গিয়ে পড়ে। মৃত ব্যক্তির নাম ওফার মস্কোভিৎস (৬০)। গতকাল মিসগাভ আম-এ তার মৃত্যু হয়। 


এদিকে, ঘটনার পরপরই ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছিল, লেবানন থেকে ছোড়া রকেটের আঘাতেই হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। এর পরপরই নিজেদের অবস্থান বদল করে ইসরায়েলি সামরিক বাহিনী। তারা জানায়, বিষয়টি খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করা হয়েছে। আর এ তদন্তেই 'ভুল' ধরা পড়ে।  


/ইউএমএইচ 



  বিষয়:   ইসরায়েল  লেবানন 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: