চা বাগানে বেড়াতে যাওয়া তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, স্বর্ণালংকার লুট

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা-বাগানে ঘুরতে গিয়ে এক তরুণী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ শাহজাহানপুর

2026-03-24T17:20:44+00:00
2026-03-24T17:20:44+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
চা বাগানে বেড়াতে যাওয়া তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, স্বর্ণালংকার লুট
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৫:২০ পিএম 
আটক মো. জসিম মিয়া। ছবি : সংগৃহীত
হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা-বাগানে ঘুরতে গিয়ে এক তরুণী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ শাহজাহানপুর ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের আলী আজমের ছেলে মো. জসিম মিয়াকে (৩৪) গ্রেফতার করেছে। অপর একজন পলাতক রয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, সোমবার (২৩ মার্চ) বিকেলে ভুক্তভোগী তরুণী তার পরিচিত এক যুবককে সঙ্গে নিয়ে মাধবপুর বাজার থেকে সিএনজি যোগে সুরমা চা-বাগানে বেড়াতে যান। সন্ধ্যার দিকে তারা বাগানের ভেতরে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় দুই ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে ডাকাত বলে ধাওয়া করলে সার্থপর যুবক দৌড়ে পালিয়ে যায়।


এরপর অভিযুক্তরা তরুণীর মুখ চেপে ধরে তাকে জোরপূর্বক চা-বাগানের ভেতরে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাকে ভয়ভীতি দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয়। পরে তাকে মারধর করে তার স্বর্ণের কানের দুল ছিনিয়ে নেয়।

একপর্যায়ে ভুক্তভোগীর সঙ্গী পুলিশে খবর দিলে ঘটনাস্থলে অভিযান চালিয়ে তরুণীকে উদ্ধার করে পুলিশ। এ সময় শাহজাহানপুর ইউনিয়নের পরমানন্দপুরের মো. জসিম মিয়াকে আটক করা হয়। তার কাছ থেকে ভুক্তভোগীর স্বর্ণের দুল উদ্ধার করা হয়েছে। অপর আসামি মো. শাহীন মিয়া পালিয়ে গেছে।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে জসিম মিয়াকে আটক করা হয়েছে। অপর আসামিকে আটকের চেষ্টা চলছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

সময়ের আলো/জোই


  বিষয়:   চা বাগান  তরুণী  সংঘবদ্ধ ধর্ষণ  স্বর্ণালংকার লুট 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: