২৩ মামলার আসামি ‘পা কাটা নয়ন’ গ্রেফতার

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ২৩টি মাদক মামলার আসামি নয়ন ওরফে পা কাটা নয়নকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার সহযোগী জসিম

2026-03-24T21:46:36+00:00
2026-03-24T21:54:26+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
২৩ মামলার আসামি ‘পা কাটা নয়ন’ গ্রেফতার
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৯:৪৬ পিএম  আপডেট: ২৪.০৩.২০২৬ ৯:৫৪ পিএম
গ্রেফতারকৃত নয়ন ও জসিম। ছবি : সময়ের আলো
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ২৩টি মাদক মামলার আসামি নয়ন ওরফে পা কাটা নয়নকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার সহযোগী জসিম উদ্দিনকেও গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২৪ মার্চ) উলিপুর থানার ওসি (তদন্ত) কমল কিশোর ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে, গত রোববার দিবাগত রাতে উপজেলার তবকপুর ইউনিয়নের দক্ষিণ উমানন্দ গ্রামে নয়নের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে হয়।

গ্রেফতারকৃত নয়ন ওই এলাকার জমির উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে আদালতে ২৩ টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

তার সহযোগী জসিম চিলমারী উপজেলার থানাপাড়া গ্রামের মৃত বজলার রহমানের ছেলে। সে একটি নারী ও শিশু নির্যাতন মামলা আসামি।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নয়নের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ২০৪ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ১১ হাজার টাকা এবং ২টি স্মার্টফোনসহ নয়ন ও জসিমকে গ্রেফতার করা হয়েছে।

ওসি (তদন্ত) কমল কিশোর ঘোষ বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে জেল হাজতে পাঠানো হয়েছে।
  বিষয়:   কুড়িগ্রাম  উলিপুর  মামলা  আসামি  গ্রেফতার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: