বাইকারদের জন্য উবার আনল নতুন ‘হাইব্রিড সাবস্ক্রিপশন’ সুবিধা

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

ঢাকায় বাইক চালকদের জন্য উবার নতুন সুবিধা চালু করেছে- ‘হাইব্রিড সাবস্ক্রিপশন’। নতুন ফিচারের মাধ্যমে চালকরা নিজের সময় ও সুবিধা অনুযায়ী

2026-03-25T12:53:16+00:00
2026-03-25T12:59:47+00:00
 
  সোমবার, ১৭ আগস্ট ২০২৬,
২ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৭ আগস্ট ২০২৬
বিবিধ
বাইকারদের জন্য উবার আনল নতুন ‘হাইব্রিড সাবস্ক্রিপশন’ সুবিধা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ১২:৫৩ পিএম  আপডেট: ২৫.০৩.২০২৬ ১২:৫৯ পিএম
প্রতীকী ছবি
ঢাকায় বাইক চালকদের জন্য উবার নতুন সুবিধা চালু করেছে- ‘হাইব্রিড সাবস্ক্রিপশন’। নতুন ফিচারের মাধ্যমে চালকরা নিজের সময় ও সুবিধা অনুযায়ী সাবস্ক্রিপশন বেছে নিয়ে উবারে ট্রিপ নিতে পারবেন। এতে ফুল-টাইম এবং পার্ট-টাইম চালকরা উভয়েই উপকৃত হবেন।

২০২৩ সালে উবার প্রথমবারের মতো ঢাকায় সাবস্ক্রিপশন ব্যবস্থা চালু করেছিল। সেই অভিজ্ঞতার ওপর ভিত্তি করে নতুন হাইব্রিড মডেল আনা হয়েছে। এর মূল লক্ষ্য হলো চালক ও যাত্রীর অভিজ্ঞতা উন্নত করা এবং অ্যাপের মাধ্যমে ট্রিপ নেওয়ার প্রক্রিয়াকে আরও সহজ করা।

ঢাকার মোটরবাইক সার্ভিসে একটি বড় সমস্যা হলো রাস্তা বা অ্যাপের বাইরে যাত্রী নেওয়া। এতে চালকরা জিপিএস ট্র্যাকিং, বিমা সুবিধা বা অ্যাপের নিরাপত্তা ফিচার ব্যবহার করতে পারেন না। নতুন সাবস্ক্রিপশন মডেল চালকদের এই ধরনের অফলাইন ট্রিপের উপর নির্ভরতা কমাতে সহায়তা করবে এবং যাত্রীদের জন্য সেবার মান বাড়াবে।

এই মডেলে চালকরা শূন্য শতাংশ কমিশনে ট্রিপ নিতে পারবেন, অর্থাৎ উপার্জনের পুরো অংশ নিজের কাছে রাখতে পারবেন। বিশেষ করে পার্ট-টাইম চালকদের জন্য এটি আয়ের বড় সুযোগ তৈরি করবে।
আরও পড়ুন

উবার বাংলাদেশের কান্ট্রি হেড নাশিদ ফেরদৌস কামাল বলেন, ‘আমরা সবসময় চালকদের অভিজ্ঞতা সহজ করার চেষ্টা করি। এই হাইব্রিড সাবস্ক্রিপশন চালকদের নিজেদের পছন্দমতো কাজ করার স্বাধীনতা দেবে। এর ফলে যেমন তাদের আয় বাড়বে, তেমনি অ্যাপের মাধ্যমে ট্রিপের সংখ্যা বাড়লে যাত্রীদের নিরাপত্তা আরও বেশি করে নিশ্চিত হবে।’

বর্তমানে ঢাকার রাস্তায় প্রতিদিন হাজার হাজার উবার বাইক চালক সেবা দিচ্ছেন। নতুন উদ্ভাবনের মাধ্যমে উবার চালক ও যাত্রী উভয়ের জন্য অ্যাপকে আরও নিরাপদ, নির্ভরযোগ্য ও ব্যবহারবান্ধব করার লক্ষ্য রাখছে।

এএডি/


  বিষয়:   বাইকার  উবার  হাইব্রিড  সাবস্ক্রিপশন  সুবিধা 


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: