শেরপুরের নকলায় বন্ধুদের সাথে নিয়ে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে সাইমন হোসাইন (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে নকলার নামা কৈয়াকুড়ি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোর মাছ ব্যবসায়ী লোকমান হোসেনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে সাইমন হোসাইন অপর তিন বন্ধু নিয়ে এক মোটরসাইকেলে ওঠে। পরে নামা কৈয়াকুড়ি-দশকাহনীয়া এলাকায় ব্রিজ থেকে নামার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছের সাথে সংঘর্ষ হয়। এতে বাইক চালক সাইমনসহ বন্ধুরা আহত হন।
পরে তাদের উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সাইমনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বুধবার (২৫ মার্চ) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সময়ের আলো/আরবিএন