থমকে যাওয়া ক্যারিয়ার গড়ার চেষ্টা অভিনেত্রী মার্টিনের

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

এক সময় দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে সম্ভাবনাময় মুখ হিসেবে যার উত্থান ছিল চোখে পড়ার মতো, সেই প্রজ্ঞা মার্টিনের ক্যারিয়ার হঠাৎই থেমে

2026-03-26T08:50:06+00:00
2026-03-26T08:50:06+00:00
 
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
থমকে যাওয়া ক্যারিয়ার গড়ার চেষ্টা অভিনেত্রী মার্টিনের
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৮:৫০ এএম 
অভিনেত্রী প্রজ্ঞা মার্টিন। ছবি : ফেসবুক
এক সময় দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে সম্ভাবনাময় মুখ হিসেবে যার উত্থান ছিল চোখে পড়ার মতো, সেই প্রজ্ঞা মার্টিনের ক্যারিয়ার হঠাৎই থেমে যায় একটি বিতর্কিত ঘটনায়। মাদক সংশ্লিষ্ট মামলায় নাম জড়িয়ে পড়ার পর আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি-তবে নেতিবাচকভাবে। দীর্ঘ সময় ধরে সেই প্রভাব তার পেশাগত জীবনেও পড়ে।

অভিনয়ে যাত্রা শুরু থেকেই বড় প্ল্যাটফর্মে সুযোগ পেয়েছিলেন প্রজ্ঞা। কিশোরী বয়সে জনপ্রিয় অভিনেতা মোহনলালের সঙ্গে ‘সাগর অ্যালিয়াস জ্যাকি রিলোডেড’ সিনেমায় কাজ করার সুযোগ তার জন্য ছিল বড় অর্জন। যদিও ছবিটি বাণিজ্যিকভাবে তেমন সফল হয়নি, তবুও তার উপস্থিতি নজর কেড়েছিল।

এরপর দীর্ঘ বিরতির পর ‘উস্তাদ হোটেল’ সিনেমায় ছোট চরিত্রে অভিনয়ের মাধ্যমে আবারও পর্দায় ফেরেন তিনি। এ সময় দুলকার সালমান ও নিত্যা মেননের মতো তারকাদের সঙ্গে কাজ করে ধীরে ধীরে নিজেকে পরিচিত করে তুলতে থাকেন। পাশাপাশি মডেলিংয়েও সক্রিয় ছিলেন তিনি।
আরও পড়ুন

তবে প্রজ্ঞার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হয়ে আসে তামিল ভৌতিক সিনেমা ‘পিসাসু’। ছবিটি দর্শকপ্রিয়তা পাওয়ার পাশাপাশি তাকে নতুন করে আলোচনায় নিয়ে আসে। এরপর মালয়ালম ও তামিল- দুই ইন্ডাস্ট্রিতেই কাজের সুযোগ বাড়তে থাকে। এমনকি পৃথ্বীরাজ সুকুমারনের সঙ্গে কাজ করাও তার ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ সংযোজন ছিল।

ঠিক এই সময়েই ঘটে বিপর্যয়। এক আলোচিত মাদক মামলায় তার নাম জড়িয়ে পড়লে হঠাৎ করেই থমকে যায় তার এগিয়ে চলা। প্রযোজক-পরিচালকদের অনেকেই তখন তাকে নিয়ে কাজ করতে অনীহা দেখান। মিডিয়ার সমালোচনা এবং বিতর্ক তার পেশাগত অবস্থানকে দুর্বল করে দেয়।

তবে দীর্ঘ তদন্তের পর শেষ পর্যন্ত অভিযোগ থেকে মুক্তি পান প্রজ্ঞা মার্টিন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার বিরুদ্ধে কোনো প্রমাণ না পাওয়ায় তাকে ‘ক্লিন চিট’ দেওয়া হয়। এতে করে ব্যক্তিগতভাবে স্বস্তি ফিরলেও ক্যারিয়ারের যে ক্ষতি হয়েছে, তা কাটিয়ে ওঠা এখনো বড় চ্যালেঞ্জ।

বর্তমানে তিনি আবারও অভিনয়ে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন। আগের মতো ব্যস্ততা না থাকলেও নতুনভাবে নিজেকে প্রতিষ্ঠিত করার লড়াই চালিয়ে যাচ্ছেন এই অভিনেত্রী। দক্ষিণ ভারতীয় সিনেমায় তার দ্বিতীয় ইনিংস কতটা সফল হবে, সেটিই এখন দেখার বিষয়।

এএডি/
  বিষয়:   প্রজ্ঞা মার্টিন  ক্যারিয়ার  অভিনেত্রী  মার্টিন  বলিউড 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: