বিবাহ বিচ্ছেদ নিয়ে ফেসবুকে প্রীতম-শেহতাজের পাল্টাপাল্টি পোস্ট

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং মডেল শেহতাজ মনিরা। পারস্পরিক বোঝাপড়ার ক্ষেত্রে বড় কিছু

2026-10-05T03:39:05+00:00
2026-10-05T03:39:05+00:00
 
  সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
বিবাহ বিচ্ছেদ নিয়ে ফেসবুকে প্রীতম-শেহতাজের পাল্টাপাল্টি পোস্ট
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৩:৩৯ এএম 
ছবি : সংগৃহীত
দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং মডেল শেহতাজ মনিরা। পারস্পরিক বোঝাপড়ার ক্ষেত্রে বড় কিছু পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

রোববার (৪ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পৃথক পোস্টে নিজেদের বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানান প্রীতম ও শেহতাজ। তারা জানান, দীর্ঘ আলোচনার পর পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই এ সিদ্ধান্তে পৌঁছেছেন। বর্তমানে তারা বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন।

প্রীতম তার পোস্টে লেখেন, ‘পারস্পরিক বোঝাপড়ায় আমাদের দশ বছরের পথচলার পর আমাদের বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি।’

একসঙ্গে কাটানো সময়, স্মৃতি ও অভিজ্ঞতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, একে অপরের প্রতি তাদের সম্মান ও শুভকামনা সব সময়ই থাকবে। সময়ের সঙ্গে তারা উপলব্ধি করেছেন, পারস্পরিক বোঝাপড়ার কিছু বড় পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়াই দুজনের জন্য ভালো হবে।

হঠাৎ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়নি জানিয়ে প্রীতম বলেন, অনেক ভেবেচিন্তে এবং নিজেদের মধ্যে আলোচনা করেই তারা সিদ্ধান্তে পৌঁছেছেন। এ ক্ষেত্রে পরিবারের সমর্থন ও সম্মতিও ছিল।

শেহতাজও তার ফেসবুক পোস্টে প্রায় একই কথা জানিয়েছেন। তিনি লেখেন, ‘প্রীতম ও আমি একসঙ্গে ১০ বছর পথচলার পর পারস্পরিক সমঝোতা ও সৌহার্দ্যপূর্ণভাবে আমাদের বিবাহিত জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি।’


শেহতাজ বলেন, একসঙ্গে ভাগ করে নেওয়া স্মৃতিগুলোর জন্য তারা কৃতজ্ঞ এবং এখনো একে অপরের প্রতি যত্নশীল। তবে সময়ের সঙ্গে পারস্পরিক বোঝাপড়ার কিছু ঘাটতি উপলব্ধি করে আলাদা পথে চলাই তাদের জন্য ভালো মনে হয়েছে।

জীবনের এই পরিবর্তনের সময়ে বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের প্রতি ব্যক্তিগত গোপনীয়তা ও পরিস্থিতির প্রতি সহানুভূতিশীল হওয়ার অনুরোধ জানিয়েছেন দুজনই। নতুন অধ্যায় সামলে সামনে এগিয়ে যেতে সবার বোঝাপড়া ও সমর্থন চেয়েছেন তারা।

২০১৭ সালে প্রীতম হাসানের ‘জাদুকর’ গানের মিউজিক ভিডিওতে কাজ করার সময় শেহতাজের সঙ্গে তার পরিচয় হয়। সেখান থেকেই তাদের সম্পর্কের শুরু। দীর্ঘ পাঁচ বছর প্রেমের পর ২০২২ সালের ২৯ অক্টোবর শ্রীমঙ্গলের একটি পাঁচ তারকা হোটেল ও চা-বাগানের মনোরম পরিবেশে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা। এর আগের রাতে অনুষ্ঠিত হয়েছিল তাদের গায়েহলুদ।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   বিবাহ বিচ্ছেদ  প্রীতম  শেহতাজ  ফেসবুক পোস্ট  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: