আজীবন ঘৃণিত থাকবে স্বাধীনতা বিরোধীরা

রাজশাহী ব্যুরো

সারাদেশ

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, সারা বিশ্ব যেমন জার্মানির হিটলারকে ঘৃণা করে, তেমনি স্বাধীনতার বিরোধিতাকারীদের প্রতিও মানুষের ঘৃণা চিরকাল থাকবে।

2026-03-26T16:26:46+00:00
2026-03-26T16:53:04+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ভূমিমন্ত্রী
আজীবন ঘৃণিত থাকবে স্বাধীনতা বিরোধীরা
রাজশাহী ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৪:২৬ পিএম  আপডেট: ২৬.০৩.২০২৬ ৪:৫৩ পিএম
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। ছবি : সময়ের আলো
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, সারা বিশ্ব যেমন জার্মানির হিটলারকে ঘৃণা করে, তেমনি স্বাধীনতার বিরোধিতাকারীদের প্রতিও মানুষের ঘৃণা চিরকাল থাকবে। স্বাধীনতা অর্জনের বিরোধিতা যারা করেছে, তারা জাতির কাছে আজীবন ঘৃণিত হয়ে থাকবে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৬টায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থিত স্মৃতিস্তম্ভে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।

বর্তমান সরকারের লক্ষ্য প্রসঙ্গে ভূমিমন্ত্রী বলেন, স্বাধীনতার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখে গণতন্ত্রকে আরও সুপ্রতিষ্ঠিত করা এখন সময়ের দাবি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। 

একই সঙ্গে লাখো বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি করে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলাকে সরকারের পবিত্র দায়িত্ব বলেও উল্লেখ করেন।

মন্ত্রী বলেন, মায়ের ভাষার জন্য বাঙালির মতো ত্যাগের নজির পৃথিবীতে বিরল। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অর্জিত বিজয় বাঙালি জাতিকে বিশ্বের বুকে গর্বিত জাতি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এই অর্জন রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি।

শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ, জেলা প্রশাসক আফিয়া আখতার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মো. জিল্লুর রহমান, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. শাহজাহান প্রমুখ।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   রাজশাহী  ভূমিমন্ত্রী  মিজানুর  রহমান  মিনু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: