কিশোরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০

কিশোরগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত সোয়া ৮টার

2026-03-27T03:28:04+00:00
2026-03-27T03:28:04+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
কিশোরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০
কিশোরগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৩:২৮ এএম 
দুর্ঘটনাকবলিত একটি বাস। ছবি : সংগৃহীত
কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত সোয়া ৮টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের নান্দলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মিনহাজ এন্টারপ্রাইজের একটি বাস নান্দলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কিশোরগঞ্জগামী অছিম পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। সংঘর্ষে বাস চালকসহ অন্তত ২০ জন যাত্রী আহত হন।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। 

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তাদের মধ্যে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।


এদিকে, দুর্ঘটনার পর সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টা পর বাস দুটি সরিয়ে নেওয়া হলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক গণমাধ্যমকে জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

এফআর


  বিষয়:   কিশোরগঞ্জ  দুই  বাস  মুখোমুখি  সংঘর্ষ  আহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: