গাবখান নদীতে গোসলে নেমে মাদরাসা ছাত্র নিখোঁজ

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

ঝালকাঠির কিফাইতনগর এলাকায় গাবখান নদীতে গোসল করতে নেমে আলিফ (১৫) নামে এক মাদরাসাছাত্র নিখোঁজ হয়েছে।শনিবার (২৮ মার্চ) দুপুর দেড়টার দিকে

2026-03-28T17:13:26+00:00
2026-03-28T17:13:26+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
গাবখান নদীতে গোসলে নেমে মাদরাসা ছাত্র নিখোঁজ
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৫:১৩ পিএম 
প্রতীকী ছবি
ঝালকাঠির কিফাইতনগর এলাকায় গাবখান নদীতে গোসল করতে নেমে আলিফ (১৫) নামে এক মাদরাসা ছাত্র নিখোঁজ হয়েছে। 

শনিবার (২৮ মার্চ) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

নিখোঁজ আলিফ ঢাকার উত্তরার হাউস বিল্ডিং এলাকার বাসিন্দা সেলিম চৌধুরীর ছেলে।

জানা যায়, ঈদের পাঁচদিন আগে আলিফ তার নানা বাড়িতে বেড়াতে আসে। শনিবার দুপুরে ছোট ভাই আলফিন ও খালাতো ভাই টুকটুকের সঙ্গে নদীতে গোসল করতে নামে। এদের মধ্যে আলিফ সাঁতার জানতো না বরৈ জানায় স্বজনরা।

প্রত্যক্ষদর্শী স্থানীয় দোকানদার ইউনুচ জানান, আলিফ নদীতে ডুবে যেতে দেখে তিনি দ্রুত পানিতে ঝাঁপ দেন, তাবে উদ্ধার করতে পারেননি।


এ বিষয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মাহবুব হোসেন জানান, নিখোঁজের খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। বরিশাল থেকে ডুবুরির একটি দল এসে অভিযানে যোগ দিয়েছে এবং উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।

এফআর


  বিষয়:   ঝালকাঠি  গাবখান নদী  গোসল  মাদরাসা ছাত্র  নিখোঁজ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: