হরমুজ প্রণালি দিয়ে পাকিস্তানের পতাকাবাহী আরও ২০টি জাহাজ চলাচলের অনুমতি দিতে রাজি হয়েছে ইরান।
রোববার (২৯ মার্চ) তুরস্কের আনাদোলু এজেন্সির বরাতে এ তথ্য জানা গেছে।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি ইরানের এই পদক্ষেপকে একটি ‘গঠনমূলক উদ্যোগ’ হিসেবে অভিহিত করে এর প্রশংসা করেছেন।
পোস্টে তিনি বলেন, ‘এটি শান্তির এক বিশেষ বার্তা এবং এই অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহায়ক হবে।’
তিনি আরও বলেন, ‘আলোচনা, কূটনীতি এবং এ ধরনের আস্থা বৃদ্ধিমূলক পদক্ষেপই সংকট সমাধানের একমাত্র পথ।’
সময়ের আলো/কেএইচও