ফিরেই সংবর্ধনা পেলেন স্বর্ণজয়ী আরচাররা

ক্রীড়া প্রতিবেদক

খেলা

থাইল্যান্ডের ব্যাংককে এশিয়া কাপ আরচারিতে সাফল্যের লাল-সবুজ পতাকা উড়িয়ে দেশে ফিরেছেন বাংলাদেশের সোনালি সন্তানরা।রোববার (২৯ মার্চ) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক

2026-03-30T05:24:45+00:00
2026-03-30T05:24:45+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
খেলা
ফিরেই সংবর্ধনা পেলেন স্বর্ণজয়ী আরচাররা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৫:২৪ এএম 
ফিরেই সংবর্ধনা পেলেন স্বর্ণজয়ী আরচাররা। ছবি : সংগৃহীত
থাইল্যান্ডের ব্যাংককে এশিয়া কাপ আরচারিতে সাফল্যের লাল-সবুজ পতাকা উড়িয়ে দেশে ফিরেছেন বাংলাদেশের সোনালি সন্তানরা। 

রোববার (২৯ মার্চ) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে এক উষ্ণ ও রাজকীয় সংবর্ধনায় সিক্ত হন স্বর্ণজয়ী আরচাররা। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে এই বিজয়ী কাফেলাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন যুব ও ক্রীড়া সচিব মাহবুব উল আলম। 

দেশের জন্য গৌরব বয়ে আনা তিন আরচার— হিমু বাছাড়, নেওয়াজ আহমেদ রাকিব ও ঐশ্বর্য রহমানের উপস্থিতিতে বিমানবন্দরে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

গত শুক্রবার ব্যাংককে অনুষ্ঠিত ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং এশিয়া কাপ আরচারি স্টেজ-১-এ অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে বাংলাদেশ। পুরুষ দলগত কম্পাউন্ড বিভাগের ফাইনালে শক্তিশালী ভিয়েতনামকে পরাজিত করে স্বর্ণপদক জিতে নেয় এই ত্রয়ী। আন্তর্জাতিক এই মঞ্চে ভিয়েতনামের মতো প্রতিপক্ষকে হারিয়ে হিমু-নেওয়াজ-ঐশ্বর্যদের এই অর্জন বাংলাদেশের আরচারি ইতিহাসে এক নতুন মাইলফলক হিসেবে যুক্ত হয়েছে।

আরচারি ইভেন্টে বাংলাদেশের সাফল্যের গল্প এতদিন মূলত রিকার্ভ বিভাগকে কেন্দ্র করেই আবর্তিত হতো। আন্তর্জাতিক বিভিন্ন আসরে লাল-সবুজের তীরন্দাজরা নিয়মিত স্বর্ণ জয় করে আনতেন এই ইভেন্ট থেকেই। তবে এবার থাইল্যান্ডের ব্যাংককে কম্পাউন্ড ইভেন্টে স্বর্ণ জেতার মাধ্যমে নতুন এক অধ্যায়ের সূচনা করলেন হিমু, রাকিব ও ঐশ্বর্যরা। 

এই প্রথম আন্তর্জাতিক অঙ্গনে কম্পাউন্ড বিভাগে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিলেন বাংলাদেশের আরচাররা। সেপ্টেম্বর ও অক্টোবরে জাপানে রয়েছে এশিয়ান গেমস। এই গেমসেও পদক জেতার প্রত্যয়ের কথা জানান কোচ মার্টিন ফ্রেডরিখ। তিনি বলেন, ‘এশিয়ান গেমসেও আশা করি ছেলেরা পদক জিতে আনবে।’


ঢাকায় ফিরে নেওয়াজ আহমেদ রাকিব বলেন, ‘এবার আমরা সফল হয়েছি। সামনের দিনগুলোতে যেন আমরা এভাবেই সাফল্য কুড়িয়ে আনতে পারি সেই দোয়া করবেন সবাই। কোচেরা আমাদের পেছনে অনেক অবদান রেখেছেন এ জন্য তাদের ধন্যবাদ।’ 

এশিয়া কাপ স্টেজ-১-এ আগেও খেলার অভিজ্ঞতা থাকলেও স্বর্ণপদক জয় এবারই প্রথম রাকিবের ক্যারিয়ারে। 

পদক জয়ের আরেক সারথি ঐশ্বর্য রহমানের কথা, ‘একটি লক্ষ্য পূরণ হয়েছে। এবার সামনে তাকানোর পালা। এশিয়ান গেমসেও আমরা পদক জিততে চাই।’ 

স্বর্ণজয়ী দলের আরেক তীরন্দাজ হিমু বাছাড় বলেন, ‘প্রথম স্বর্ণপদক জয়ের অনুভূতি অসাধারণ। এখন এশিয়ান গেমসে আমাদের প্রমাণের পালা। সেখানে পদক জিততে পারলে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে সরাসরি খেলার সুযোগ পাব আমরা।’ 

বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা পেলেও এবার স্বর্ণজয়ীদের হাতে অর্থ-পুরস্কার তুলে দেওয়ার পালা আরচারি ফেডারেশনের।

এফআর


  বিষয়:   ফিরে  সংবর্ধনা  স্বর্ণজয়ী  আরচাররা 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: