সেনা-পুলিশের যৌথ অভিযানে জ্বালানি তেল উদ্ধার

দীঘিনালা প্রতিনিধি (খাগড়াছড়ি)

সারাদেশ

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অবৈধভাবে মজুত রাখা ১৫০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায়

2026-03-30T14:40:15+00:00
2026-03-30T14:40:15+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
সেনা-পুলিশের যৌথ অভিযানে জ্বালানি তেল উদ্ধার
দীঘিনালা প্রতিনিধি (খাগড়াছড়ি)
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ২:৪০ পিএম 
অবৈধভাবে মজুত রাখা ১৫০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। ছবি : সংগৃহীত
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অবৈধভাবে মজুত রাখা ১৫০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মুদি দোকান মালিক মো. আলমকে আটক করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) রাতে উপজেলার কবাখালী ইউনিয়নের উত্তর মিলনপুর এলাকায় অবস্থিত ‘আলম স্টোর’ নামের একটি দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ০৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ‘দি বেবি টাইগার্স’-এর দীঘিনালা জোনের সেনাসদস্য এবং দীঘিনালা থানা-পুলিশের একটি টহল দল যৌথভাবে এ অভিযান চালায়। এ সময় দোকান থেকে ১২০ লিটার ডিজেল ও ৩০ লিটার অকটেন জব্দ করা হয়।

অভিযানটি পরিচালনা করেন দীঘিনালা জোনের সার্জেন্ট মামুনুর রশীদ এবং দীঘিনালা থানার উপ-পরিদর্শক (এসআই) চয়ন হালদার। 

অভিযান শেষে উদ্ধারকৃত জ্বালানি তেলসহ দোকান মালিক মো. আলমকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দীঘিনালা থানায় হস্তান্তর করা হয়। আটককৃত মো. আলম উত্তর মিলনপুর এলাকার  মৃত মো. ইউনুস মিয়ার ছেলে।

এ বিষয়ে দীঘিনালা থানার উপপরিদর্শক (এসআই) চয়ন হালদার জানান, অবৈধভাবে মজুতকৃত ১৫০ লিটার জ্বালানি তেল ইতোমধ্যে জব্দ করা হয়েছে। সেই সঙ্গে অভিযুক্ত মো. আলমের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও এসআই চয়ন হালদার নিশ্চিত করেন।

/এমএইচআর 



  বিষয়:   সেনা-পুলিশ  যৌথ অভিযান  জ্বালানি তেল  খাগড়াছড়ি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: