অভিনেতা আসাদ ও ঢাবি শিক্ষক মোনামীর সেই ছবি নিয়ে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

সম্প্রতি ঢাবির শিক্ষক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী) ও অভিনেতা আসাদুজ্জামান আসাদের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এরকম কোনো

2026-03-30T20:09:30+00:00
2026-03-30T20:09:30+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
শিক্ষা
অভিনেতা আসাদ ও ঢাবি শিক্ষক মোনামীর সেই ছবি নিয়ে যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৮:০৯ পিএম   (ভিজিট : ৯১)
ঢাবির শিক্ষক শেহরীন আমিন ভূঁইয়া। ছবি : সংগৃহীত
সম্প্রতি ঢাবির শিক্ষক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী) ও অভিনেতা আসাদুজ্জামান আসাদের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এরকম কোনো ছবি ঢাবি শিক্ষক মোনামীর ছিল না বলে ফ্যাক্টচেকের মাধ্যমে জানা গেছে।

রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী) ও আসাদুজ্জামান আসাদের এই ছবিটি আসল নয়। এতে তাদের ভিন্ন পোশাকের একটি ছবি কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় সম্পাদনা করে এই ছবিটি তৈরি করা হয়েছে।

ছবিটির সূত্রপাতের খোঁজে Ahmed Nirjon BSL নামের একটি ফেসবুক প্রোফাইলে ১৮ মার্চ প্রকাশিত একটি পোস্টে একই ছবির সন্ধান পাওয়া যায়। এই পোস্টের কমেন্টে অভিনেতা আসাদুজ্জামান আসাদের ফেসবুক প্রোফাইলে গত ১৮ মার্চ প্রকাশিত একটি পোস্টের লিংক দেওয়া ছিল।


ওই পোস্টে থাকা একাধিক ছবির মধ্যে একটি ছবির সঙ্গে আলোচিত ছবিটির ব্যাকগ্রাউন্ড, আসাদ ও মোনামীর দাঁড়িয়ে থাকার দৃশ্য, আনুষঙ্গিক উপাদানের মিল রয়েছে। তবে তাদের পোশাকের ভিন্নতা দেখা যায়। 

অর্থাৎ, উক্ত ছবিটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে। 

এছাড়া, গুগলের জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল জেমিনির তথ্য অনুযায়ী, ছবিটিতে সিন্থআইডি (SynthID) নামের ডিজিটাল জলছাপ শনাক্ত হয়েছে। গুগল তাদের এআই টুল ব্যবহার করে তৈরি বা জেনারেট করা কনটেন্টে এই জলছাপ যুক্ত করে থাকে।

প্রসঙ্গত, অভিনেতা আসাদুজ্জামান আসাদ ও ঢাবি শিক্ষক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী) সম্পর্কে একজন অপরজনের কাজিন। 

সুতরাং, শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী) ও আসাদুজ্জামান আসাদের প্রচারিত এই ছবিটি এআই দিয়ে সম্পাদিত। 


সময়ের আলো/কেএইচও


  বিষয়:   অভিনেতা  আসাদ  মোনামী 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: