৪৩ ঘণ্টা পর পদ্মায় নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া স্কুলছাত্র মো. আরাফাতের (১৬) মরদেহ উদ্ধার করা হয়েছে।নিখোঁজের

2026-03-31T15:47:35+00:00
2026-03-31T15:47:35+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
৪৩ ঘণ্টা পর পদ্মায় নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৩:৪৭ পিএম 
৪৩ ঘণ্টা পর পদ্মায় নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার। ছবি : সময়ের আলো
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া স্কুলছাত্র মো. আরাফাতের (১৬) মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিখোঁজের দীর্ঘ ৪৩ ঘণ্টা পর মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৮টার দিকে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আরাফাত শ্রীনগর পাইলট স্কুলের দশম শ্রেণির ছাত্র এবং চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিল।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে জেলেরা মাছ ধরার সময় একটি মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন। পরে উপস্থিত স্বজনরা মরদেহটি আরাফাতের বলে শনাক্ত করেন।
আরও পড়ুন

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে উদ্ধারকারী দল মরদেহটি উদ্ধার করে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৯ মার্চ দুপুর আড়াইটার দিকে শ্রীনগর থেকে চার বন্ধুর সঙ্গে মাওয়া এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নামে আরাফাত। নদীতে তীব্র স্রোতের কারণে এক পর্যায়ে সে তলিয়ে যেতে শুরু করে। সাথে থাকা অন্য তিনজন সাঁতরে তীরে উঠতে পারলেও আরাফাত নিখোঁজ হয়। এরপর ফায়ার সার্ভিস, নৌপুলিশ ও কোস্ট গার্ডের ডুবুরি দল যৌথভাবে দুই দিনব্যাপী উদ্ধার অভিযান চালালেও প্রবল স্রোতের কারণে তখন সন্ধান পাওয়া যায়নি। অবশেষে ৪৩ ঘণ্টা পর তার নিথর দেহ উদ্ধার করা হলো।

এএডি/


  বিষয়:   ঘণ্টা  পদ্মা  নিখোঁজ  স্কুলছাত্র  মরদেহ  উদ্ধার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: