মঙ্গলবারের আলোচিত সাত খবর

সময়ের আলো ডেস্ক

জাতীয়

‘সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : স্বরাষ্ট্রমন্ত্রী’, ‘আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়েন না’, ‘ঢাকাসহ ১৪ জেলা

2026-03-31T18:07:57+00:00
2026-04-01T00:04:49+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
মঙ্গলবারের আলোচিত সাত খবর
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৬:০৭ পিএম  আপডেট: ০১.০৪.২০২৬ ১২:০৪ এএম  (ভিজিট : ২৭)
গ্রাফিক : সময়ের আলো
‘সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : স্বরাষ্ট্রমন্ত্রী’, ‘আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়েন না’, ‘ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ’, ‘শিক্ষাপ্রতিষ্ঠান অফলাইন ক্লাস নিয়ে পরিকল্পনা করছে সরকার : শিক্ষামন্ত্রী’, ‘ভারত সফরে জয়শঙ্কর-অজিত দোভালের সঙ্গে বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী’, ‘এবার ইরানের মানসিক হাসপাতালে হামলা’, ‘বোমা দিয়ে ইরানের সঙ্গে আলোচনা করব : যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী’, ‘যুক্তরাষ্ট্র স্থল অভিযান শুরু করলে ইরানে যাবে চেচেন আর্মি!’- সহ আজকে দিনভর আলোচিত ছিল বেশ কিছু খবর। 

সময়ের আলোর পাঠকদের জন্য মঙ্গলবার (৩১ মার্চ) প্রকাশিত এ রকম সাতটি উল্লেখযোগ্য খবর তুলে ধরা হলো-


সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সংবিধানের বাইরে গিয়ে ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হিসেবে শপথ নেওয়ার ফরম বিতরণ করে শপথ ভঙ্গ এবং সংবিধান লঙ্ঘন করেছেন। এই পুরো প্রক্রিয়াকে তিনি অবৈধ এবং বিগত অন্তর্বর্তীকালীন সরকারের একটি ‘প্রতারণার দলিল’ হিসেবে অভিহিত করেছেন। বিস্তারিত পড়তে ক্লিক করুন



‘আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়েন না’
জুলাই বিপ্লবের কৃতিত্ব এককভাবে নেওয়ার চেষ্টার সমালোচনা করে ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ হুঁশিয়ারি দিয়ে বলেন, আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়েন না। গণ-অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করতে হলে তরুণ প্রজন্মকে নির্দিষ্ট কোনো রাজনৈতিক বলয়ে সীমাবদ্ধ হওয়া চলবে না। বিস্তারিত পড়তে ক্লিক করুন



ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ
আরও ১৪ জেলা পরিষদে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এ নিয়ে দুই দফায় ৫৬ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হলো। মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। বিস্তারিত পড়তে ক্লিক করুন



শিক্ষাপ্রতিষ্ঠান অফলাইন ক্লাস নিয়ে পরিকল্পনা করছে সরকার : শিক্ষামন্ত্রী
জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে শিগগিরই সারা দেশের স্কুলগুলোতে সশরীরে ক্লাসের পাশাপাশি অনলাইনেও ক্লাসের ব্যাপারে করছে সরকার চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। মঙ্গলবার জ্বালানি পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের এক বৈঠক শেষে তিনি এ কথা জানান। বিস্তারিত পড়তে ক্লিক করুন



ভারত সফরে জয়শঙ্কর-অজিত দোভালের সঙ্গে বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের ভারত সফরে গঙ্গা পানিবণ্টন চুক্তি এবং ভারত থেকে আরও জ্বালানি আনার ব্যাপারে আলোচনা হতে পারে। মঙ্গলবার সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। বিস্তারিত পড়তে ক্লিক করুন



এবার ইরানের মানসিক হাসপাতালে হামলা
ইরানে চলমান মার্কিন-ইসরায়েলি হামলায় একটি মানসিক হাসপাতাল এবং ক্যানসার চিকিৎসার ওষুধ উৎপাদনকারী কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। বিস্তারিত পড়তে ক্লিক করুন



বোমা দিয়ে ইরানের সঙ্গে আলোচনা করব : যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র চুক্তি করতে চায়। কিন্তু যদি কোনো চুক্তি না হয় তাহলে ইরানে সাথে বোমা দিয়ে আলোচনা চালিয়ে যাওয়া হবে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেছেন। সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। বিস্তারিত পড়তে ক্লিক করুন 



যুক্তরাষ্ট্র স্থল অভিযান শুরু করলে ইরানে যাবে চেচেন আর্মি!
যুক্তরাষ্ট্র স্থল অভিযান শুরু করলে রাশিয়ার চেচেন প্রজাতন্ত্রের প্রধান রমজান কাদিরভের অনুগত বাহিনীগুলো ইরানের সশস্ত্র বাহিনীকে সমর্থন দিয়ে দেশটিতে মোতায়েন হতে প্রস্তুত থাকার ঘোষণা দিয়েছে। ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যম প্রেস টিভি বিভিন্ন প্রতিবেদনের বরাতে এ খবর দিয়েছে। বিস্তারিত পড়তে ক্লিক করুন


সময়ের আলো/কেএইচও


  বিষয়:   মঙ্গলবার  আলোচিত সাত 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: