গুগল-মেটা-অ্যাপলসহ মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানে হামলার হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের কর্মী ও

2026-03-31T22:02:47+00:00
2026-03-31T22:02:47+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
গুগল-মেটা-অ্যাপলসহ মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানে হামলার হুঁশিয়ারি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ১০:০২ পিএম 
সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। 

একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের কর্মী ও আশপাশে বসবাসকারী সাধারণ মানুষকে দ্রুত এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে বাহিনীটি।


আইআরজিসি বিবৃতির বরাত দিয়ে ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, লক্ষ্যবস্তু নির্ধারণ ও নজরদারির মূল কারিগর হলো যুক্তরাষ্ট্রের আইসিটি ও এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) কোম্পানিগুলো। তাই এখন থেকে এই প্রতিষ্ঠানগুলো তাদের ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে গণ্য হবে।

আইআরজিসি জানিয়েছে, আগামীকাল স্থানীয় সময় রাত ৮টা থেকে বোয়িং, টেসলা, মেটা, গুগল ও অ্যাপলসহ অন্তত ১৫টি মার্কিন প্রতিষ্ঠানে হামলা চালানো হতে পারে। হামলার আশঙ্কায় সংশ্লিষ্ট এলাকাগুলো থেকে জরুরি ভিত্তিতে লোকজনকে সরে যেতে বলা হয়েছে।

সূত্র: আল–জাজিরা।

সময়ের আলো/এআর


  বিষয়:   মার্কিন  প্রযুক্তি  প্রতিষ্ঠান  ইরান 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: