ব্রাজিলে মানবিক সত্তা ভুলে সবাই একদম পিষে ফেলতে চায় : নেইমার

ক্রীড়া ডেস্ক

খেলা

২০২৬ বিশ্বকাপ দলে নেইমার জায়গা পাবেন, নাকি পাবেন না, এটা নিয়ে এখন শুধু ব্রাজিল নয়, ফুটবলবিশ্বজুড়েই তুমুল আলোচনা।এর মধ্যেই ব্রাজিলের

2026-03-31T23:56:16+00:00
2026-03-31T23:56:16+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
খেলা
ব্রাজিলে মানবিক সত্তা ভুলে সবাই একদম পিষে ফেলতে চায় : নেইমার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ১১:৫৬ পিএম 
ব্রাজিল ফুটবলার নেইমার। সংগৃহীত ছবি
২০২৬ বিশ্বকাপ দলে নেইমার জায়গা পাবেন, নাকি পাবেন না, এটা নিয়ে এখন শুধু ব্রাজিল নয়, ফুটবলবিশ্বজুড়েই তুমুল আলোচনা। 

এর মধ্যেই ব্রাজিলের ‘গ্লোবো স্পোর্ত’কে দেওয়া এক সাক্ষাৎকারে নেইমার যেন একলহমায় নিজের বুকের সব জমানো পাথর নামিয়ে দিলেন। ক্যারিয়ারের গোধূলিবেলায় দাঁড়িয়ে এই ফরোয়ার্ড জানালেন, নিজ দেশে খেলার চাপটা এখন তার কাছে খুব ‘নিষ্ঠুর’ মনে হয়।

৩৪ বছর বয়সী নেইমার নিজের শেষ বিশ্বকাপটা খেলতে চান এবার। কিন্তু স্রেফ তার চাওয়াতে আসলে কিছু যায় আসে না। ব্রাজিলের কোচ আনচেলত্তি তাকে দলে নেবেন কি না, সেটাই বড় প্রশ্ন।


এদিকে আনচেলত্তি ‘আলটিমেটাম’ দিয়ে রেখেছেন, যদি দলে জায়গা পেতে হয়, নিজেকে পুরো ফিট প্রমাণ করতে হবে। এর সঙ্গে সমর্থকদের প্রবল প্রত্যাশার চাপ সব মিলিয়ে নেইমার যেন হাঁপিয়ে উঠেছেন ইদানীং। তার আক্ষেপ, ব্রাজিলের মানুষ প্রায়ই তার মানবিক সত্তা ভুলে যায়।

‘গ্লোবো স্পোর্ত’কে বলেছেন, ‘ব্রাজিলে খেলাটা ভীষণ কঠিন। এখানে লোকে আপনাকে রীতিমতো পিষে ফেলতে চায়। তারা বোঝে না যে আপনিও একজন স্বাভাবিক মানুষ। আমি এটার জন্যই পরিশ্রম করেছি, আমি কৃতজ্ঞ, কিন্তু দিন শেষে আমারও অনুভূতি আছে। অন্য সবার মতো আমারও খারাপ লাগে, ব্যথা পাই, মন খারাপ নিয়ে ঘুম থেকে উঠি। আমারও কান্না পায়, রাগ হয়।’

সময়ের আলো/এআর
  বিষয়:   ব্রাজিল  নেইমার 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: