বিশ্বকাপের আগে দেশের মাটিতে শেষ ম্যাচ- আর সেই ম্যাচ ঘিরে আবেগ, প্রত্যাশা আর এক মহাতারকার সম্ভাব্য বিদায়ের গল্প। এমন এক রাতে লা বোম্বোনেরা স্টেডিয়াম সাক্ষী থাকল আর্জেন্টিনার দাপুটে জয় আর লিওনেল মেসির আরেকটি স্মরণীয় পারফরম্যান্সের।
বুধবার (১ এপ্রিল) জাম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে ৫-০ গোলের বড় জয় পেয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে ম্যাচের স্কোরলাইন ছাপিয়ে আলোচনার কেন্দ্রে ছিলেন লিওনেল মেসির জন্য এটি হতে পারে দেশের মাটিতে শেষ উপস্থিতি।
শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা ফুটবল দল। ম্যাচের চতুর্থ মিনিটেই আক্রমণের সূচনা করেন মেসি। মাঝমাঠ থেকে পাওয়া বল নিয়ন্ত্রণ করে নিখুঁত পাস দেন লিয়ান্দ্রো পারেদেস, যা থেকে দারুণ শটে গোল করেন আলভারেজ।
আরও পড়ুন
প্রথমার্ধের শেষ দিকে নিজের জাদু দেখান মেসি নিজেই। ম্যাক অ্যালিস্টারের সঙ্গে দৃষ্টিনন্দন ওয়ান-টু খেলে নিচু শটে বল জালে জড়ান তিনি। দেশের মাটিতে এটি তার সম্ভাব্য শেষ গোল- যা দর্শকদের জন্য হয়ে থাকবে বিশেষ এক স্মৃতি।
দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনার দাপট আরও বাড়ে। পেনাল্টি থেকে গোল করেন নিকোলাস। এরপর চাপ সামলাতে গিয়ে আত্মঘাতী গোল করেন জাম্বিয়ার ডিফেন্ডার ডমিনিকা। যোগ করা সময়ে শেষ পেরেকটি ঠুকে দেন তরুণ ভেলেন্টিন বার্সো।
এই জয়ের মধ্য দিয়ে মার্চের আন্তর্জাতিক বিরতিতে দুই ম্যাচেই জয় তুলে নিল আর্জেন্টিনা। এর আগে মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল দলটি।
এএডি/