ফের লাল কার্ড, ৯ জনের দলে দক্ষিণ আফ্রিকা

সময়ের আলো ডেস্ক

খেলা

সিথোলের লাল কার্ডের ধাক্কা সামলানোর আগেই আরও এক খেলোয়াড়কে হারালো দক্ষিণ আফ্রিকা। দুই খেলোয়াড় হারিয়ে মেক্সিকোরবিপক্ষেসফরকারী দলটি ৯ জনের দলে

2026-06-12T03:03:06+00:00
2026-06-12T03:03:06+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
খেলা
ফের লাল কার্ড, ৯ জনের দলে দক্ষিণ আফ্রিকা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৩:০৩ এএম 
সফরকারী দল ৯ জনের দলে নেমে এসেছে। ছবি : সংগৃহীত
সিথোলের লাল কার্ডের ধাক্কা সামলানোর আগেই আরও এক খেলোয়াড়কে হারালো দক্ষিণ আফ্রিকা। দুই খেলোয়াড় হারিয়ে মেক্সিকোর বিপক্ষে সফরকারী দলটি ৯ জনের দলে নেমে এসেছে।

ম্যাচের এক পর্যায়ে মেক্সিকোর রবার্তো আলভারাদোর সঙ্গে বলের লড়াইয়ে জড়িয়ে পড়েন দক্ষিণ আফ্রিকার জোয়ানে। ঘটনার পর ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) থেকে সংকেত পেয়ে মাঠের পাশের মনিটরে গিয়ে ফুটেজ পর্যালোচনা করেন রেফারি।

রিপ্লে দেখে তিনি সিদ্ধান্তে পৌঁছান, জোয়ানে হাত চালিয়ে আলভারাদোর মুখে আঘাত করেছেন। ফলে সরাসরি লাল কার্ড দেখিয়ে তাকে মাঠের বাইরে পাঠানো হয়। এর ফলে ম্যাচের বাকি সময় মাত্র নয়জন খেলোয়াড় নিয়ে খেলতে হচ্ছে দক্ষিণ আফ্রিকাকে।
  বিষয়:   লাল কার্ড  দক্ষিণ আফ্রিকা 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: