২৪ বছর পর বিশ্বকাপে তুরস্ক

সময়ের আলো ডেস্ক

খেলা

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর আবার বিশ্বকাপের আলোয় ফিরছে তুরস্ক। প্লে-অফের কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অবশেষে ২০২৬ বিশ্বকাপের মূল

2026-04-01T12:11:56+00:00
2026-04-01T12:11:56+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
খেলা
২৪ বছর পর বিশ্বকাপে তুরস্ক
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ১২:১১ পিএম 
দুই দশক পর বিশ্বকাপে উঠল তুরস্ক। ছবি : বিবিসি
দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর আবার বিশ্বকাপের আলোয় ফিরছে তুরস্ক। প্লে-অফের কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অবশেষে ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে ইউরোপের এই দলটি।

কসোভোর রাজধানী প্রিসটিনাতে অনুষ্ঠিত প্লে-অফ ফাইনালে স্বাগতিক কসোভোকে ১-০ গোলে হারায় তুরস্ক। পুরো ম্যাচে লড়াই ছিল সমানতালে, তবে শেষ হাসি হাসে অভিজ্ঞ তুরস্কই।

ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় দ্বিতীয়ার্ধে। ৫৩তম মিনিটে গোলমুখে সৃষ্ট জটলার মধ্যে ওরকুন কোকচুর নেওয়া একটি দুর্বল শট ব্যাক পোস্টে পেয়ে জালে জড়িয়ে দেন কেরেম। সেটিই হয়ে ওঠে ম্যাচের একমাত্র এবং জয়সূচক গোল।
আরও পড়ুন

তবে ম্যাচের গল্প একপাক্ষিক ছিল না। প্রথমার্ধে দারুণ প্রতিরোধ গড়ে তোলে কসোভো। ফিসনিকের জোরালো শট ক্রসবারে লেগে ফিরে না এলে ম্যাচের মোড় ঘুরেও যেতে পারত। গোলরক্ষক উগারকেনের গুরুত্বপূর্ণ স্পর্শ তুরস্ককে তখন বিপদ থেকে বাঁচায়।

ফিফা র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও মাঠে কসোভো কোনো অংশে পিছিয়ে ছিল না। কিন্তু বড় ম্যাচে অভিজ্ঞতা কাজে লাগিয়ে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে মনিল্লার শিষ্যরা।

২০০২ সালের বিশ্বকাপে সেমিফাইনাল খেলে ইতিহাস গড়া তুরস্ক এরপর দীর্ঘ সময় বিশ্বকাপের মূল আসরে অনুপস্থিত ছিল। অবশেষে ২৪ বছরের অপেক্ষা ঘুচিয়ে আবারও ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে নিজেদের জায়গা করে নিল দলটি।

এএডি/
  বিষয়:   বিশ্বকাপ  তুরস্ক  ফুটবল  খেলা  ক্রিকেট 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: