ডোবার পানিতে ডুবে প্রাণ গেল একই পরিবারের ৩ শিশুর

মৌলভীবাজার প্রতিনিধি

সারাদেশ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার কর্মধা

2026-04-01T17:47:37+00:00
2026-04-01T18:32:22+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
ডোবার পানিতে ডুবে প্রাণ গেল একই পরিবারের ৩ শিশুর
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৫:৪৭ পিএম  আপডেট: ০১.০৪.২০২৬ ৬:৩২ পিএম
প্রতীকী ছবি
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিগুলি টিলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুরা সম্পর্কে একে অপরের চাচাতো ভাই।

এ ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।

মারা যাওয়া তিন শিশু হলো- কর্মধা ইউনিয়নের ফটিগুলি টিলাবাড়ির আশিক আলীর বড় ছেলে (৭), সাহেব আলীর বড় ছেলে (৮) ও দীকোলখান্দি গ্রামের বাসিন্দা শিপার মিয়ার বড় ছেলে (৯)। 

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ওই তিন শিশু বাড়ির পাশে খেলাধুলা করছিল। এক পর্যায়ে তারা অসাবধানতাবশত পাশের একটি গভীর ডোবায় পড়ে যায়। দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। পরে স্থানীয় বাসিন্দারা ডোবা থেকে তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু পথেই তাদের মৃত্যু হয়।


বিষয়টি নিশ্চিত করে কর্মধা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল আহমদ বলেন, একই পরিবারের তিন শিশু পানিতে ডুবে মারা গেছে। ঘটনাটি খুবই মর্মান্তিক।

এফআর


  বিষয়:   মৌলভীবাজার  ডোবা  পানি  ডুবে  প্রাণ  পরিবার  শিশু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: