সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি তেলবাহী ট্রেনের ছয়টি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ

2026-04-01T22:46:35+00:00
2026-04-01T23:07:04+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ১০:৪৬ পিএম  আপডেট: ০১.০৪.২০২৬ ১১:০৭ পিএম  (ভিজিট : ৭৬)
তেলের ওয়াগন লাইনচ্যুত হয়ে খালে পড়ে গেছে। ছবি : সময়ের আলো
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি তেলবাহী ট্রেনের ছয়টি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বুধবার (১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মনতলা স্টেশনের শাহপুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন হরষপুর স্টেশন মাস্টার মো. মুশফিক উদ্দিন।

জানা গেছে, চট্টগ্রাম থেকে সিলেটগামী তেলবাহী একটি ট্রেন মনতলা স্টেশন অতিক্রম করার পর শাহপুর এলাকায় পৌঁছলে ৬টি ওয়াগন লাইনচ্যুত হয়ে খালে পড়ে যায়। এতে সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এদিকে, লাইনচ্যুত হওয়া ওয়াগন থেকে তেল পড়া শুরু হলে আশপাশের লোকজন বালতি, ক্যান নিয়ে তেল সংগ্রহ করতে থাকে। 

শেষ খবর পাওয়া পর্যন্ত আখাউড়া থেকে রিলিফ ট্রেন আসার প্রস্তুতি নিচ্ছে।


এফআর


  বিষয়:   হবিগঞ্জ  সিলেট  সারা দেশ  রেলযোগাযোগ  বন্ধ  লাইনচ্যুত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: