বাংলাদেশ আইনগত সহায়তা অধিদফতরের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন সলিসিটর (জেলা ও দায়রা জজ) মঞ্জুরুল হোসেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে জুডিসিয়াল সার্ভিসের কর্মকর্তা মঞ্জুরুল হোসেনকে এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
একই প্রজ্ঞাপনে উপসলিসিটর সানা মো. মাহরুফ হোসাইনকে সলিসিটর (জেলা ও দায়রা জজ) করা হয়েছে।
প্রজ্ঞাপনে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তারা নতুন পদে দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে।
এছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবিলম্বে দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
এফআর