রাজধানীর নয়াবাজারে যুবদল নেতা গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

রাজধানীর কোতয়ালী নয়াবাজার পার্ক এলাকায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে রাসেল (৩১) নামে এক যুবদল নেতা গুলিবিদ্ধ হয়েছে। পরে গুরুতর আহত অবস্থায়

2026-04-04T17:27:51+00:00
2026-04-04T17:27:51+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
রাজধানীর নয়াবাজারে যুবদল নেতা গুলিবিদ্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৫:২৭ পিএম 
গ্রাফিক : সময়ের আলো
রাজধানীর কোতয়ালী নয়াবাজার পার্ক এলাকায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে রাসেল (৩১) নামে এক যুবদল নেতা গুলিবিদ্ধ হয়েছে। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। 

শনিবার (৪ এপ্রিল) ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, গতকাল শুক্রবার রাত পৌনে ৯টার দিকে নয়াবাজার পার্ক এলাকায় ওই হামলার ঘটনাটি ঘটে।

আহত রাসেল কোতয়ালী থানা যুবদলের সদস্য। তিনি নগরীর শ্যামপুর আরসিং গেট এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

রাসলের বন্ধু রিপন দাস বলেন, রাতে নয়াবাজার পার্ক এলাকায় দুর্বৃত্তরা রাসেলের বাম বুকে গুলি করে। খবর পেয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাসেলকে ধানমন্ডি পপুলার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তার অবস্থা গুরুতর।


পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, রাতে নয়াবাজার এলাকা থেকে এক যুবক গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে আসে। চিকিৎসকরা জানিয়েছে তার অবস্থা গুরুতর। তার সাথে থাকা লোকজন তাকে বেসরকারি হাসপাতালে নিয়ে গেছে।

এফআর
  বিষয়:   রাজধানী  নয়াবাজার  যুবদল  নেতা  গুলিবিদ্ধ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: