প্রেমের আকাঙ্ক্ষা

অনুরূপ আইচ

সাহিত্য

আমি হতে চেয়েছি ভালোবাসার লোকভালোবাসা চায়, প্রেমিক তার ক্রীতদাস হোকএতে আমার আপত্তি থাকবে কেনো!জানি, চাঁদের নিজস্ব আলো নেই কোনোভালোবাসার তাজাল্লি

2026-04-04T22:59:38+00:00
2026-04-07T22:51:44+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
সাহিত্য
প্রেমের আকাঙ্ক্ষা
অনুরূপ আইচ
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ১০:৫৯ পিএম  আপডেট: ০৭.০৪.২০২৬ ১০:৫১ পিএম
গ্রাফিক : সময়ের আলো
আমি হতে চেয়েছি ভালোবাসার লোক
ভালোবাসা চায়, প্রেমিক তার ক্রীতদাস হোক 
এতে আমার আপত্তি থাকবে কেনো!
জানি, চাঁদের নিজস্ব আলো নেই কোনো
ভালোবাসার তাজাল্লি ব্যতীত কেউ কি প্রেমিক হতে পারবে কখনো!

আমি যতবার হতে চেয়েছি চাঁদ কিংবা চাঁদনী 
তুমি ততবার বলো, সবুর করো! এখনো সন্ধ্যা নামেনি।

Advertisement
আমি বলি, অপেক্ষার কষ্ট শেষ কবে হবে?
তুমি বললে, প্রেমের শুরু তো হলো সবে।

আমি তো জানি না কোথায় শুরু কোথায় প্রেমের শেষ
মন শুধু চায় ভালোবাসাতেই হতে নিরুদ্দেশ। 

প্রেমের পথে যন্ত্রণা সয়ে ভালোবাসার দেখা পেয়েছিল যারা।
আমিও সে পথে রয়েছি, রয়েছে আমার; তোমাকে কাছে পাবার তাড়া।



এফআর
  বিষয়:   কবিতা  প্রেমের আকাঙ্ক্ষা 


Loading...
Loading...
সাহিত্য- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: