আগামী বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক লিটন-মিরাজ

ক্রীড়া প্রতিবেদক

খেলা

একদিকে বোর্ডের ভেতরে অস্থিরতা, অন্যদিকে মাঠের ক্রিকেট ও প্রশাসনিক সিদ্ধান্ত। সব মিলিয়ে গুরুত্বপূর্ণ এক সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড

2026-04-05T05:40:04+00:00
2026-04-05T05:40:04+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
আগামী বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক লিটন-মিরাজ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৫:৪০ এএম 
লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। সংগৃহীত ছবি
একদিকে বোর্ডের ভেতরে অস্থিরতা, অন্যদিকে মাঠের ক্রিকেট ও প্রশাসনিক সিদ্ধান্ত। সব মিলিয়ে গুরুত্বপূর্ণ এক সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমন প্রেক্ষাপটে অনুষ্ঠিত বোর্ড সভা থেকে এসেছে একাধিক বড় সিদ্ধান্ত, যেখানে কোচিং স্টাফ থেকে শুরু করে অধিনায়কত্ব, আর্থিক শৃঙ্খলা- সবকিছুতেই পরিবর্তন ও দিকনির্দেশনার ইঙ্গিত মিলেছে।

সভা শেষে জানানো হয়, সাবেক তারকা অলরাউন্ডার মোহাম্মদ রফিককে জাতীয় দলের স্পেশালিস্ট স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি ক্রীড়া সাংবাদিকদের জন্য স্কলারশিপ চালুর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড, যা দেশের ক্রীড়া সাংবাদিকতায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।

এদিকে ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটারদের বকেয়া পারিশ্রমিক নিয়েও কড়া অবস্থান নিয়েছে বিসিবি। সাত দিনের মধ্যে পাওনা পরিশোধ না হলে ব্যাংক গ্যারান্টি ভেঙে দেওয়ার ঘোষণা এসেছে সভা থেকে।

জাতীয় দলের নেতৃত্ব নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। ওয়ানডে অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজের মেয়াদ বাড়িয়ে ২০২৭ পর্যন্ত করা হয়েছে। অন্যদিকে টি-টোয়েন্টি দলের নেতৃত্বে লিটন কুমার দাস থাকছেন ২০২৮ সাল পর্যন্ত। এ ছাড়া ওয়ানডে দলের সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক সাইফ হাসানও একই সময় পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

অধিনায়কত্ব নিয়ে বিসিবি পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বলেছেন, ‘দীর্ঘ মেয়াদের কথা চিন্তা করে বিসিবি মিরাজকে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত এবং লিটনকে ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক করেছে। আমরা চাই তারা দল নিয়ে লম্বা সময় নিজেদের পরিকল্পনা করুক এবং দলকে নিজেদের মতো করে এগিয়ে নিক।’

বোর্ড সভা শেষে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘বিশ্বকাপ খেলার জন্য আমরা পুরোপুরি প্রস্তুত ছিলাম। তবে তখন আমাদের মতামতটা সরকারের কাছে গুরুত্ব পায়নি।’ একই সুরে পরিচালক মোখছেদুল কামাল বাবুও জানান, বোর্ডের সবাই চেয়েছিলেন বাংলাদেশ বিশ্বকাপে অংশ নিক। 

তবে এদিন বোর্ড সভা শেষে বিসিবি পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন ফায়াজুর রহমান মিতু। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন। বিসিবির বোর্ড মিটিং শেষে পদত্যাগের চিঠি দিয়েছেন তিনি। সব মিলিয়ে এই সভার সিদ্ধান্তগুলো শুধু বর্তমান নয়, ভবিষ্যতের বাংলাদেশ ক্রিকেটের পথচলাকেও প্রভাবিত করবে।

সময়ের আলো/আআ


  বিষয়:   আগামী  বিশ্বকাপ  পর্যন্ত  অধিনায়ক  লিটন  মিরাজ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: