যুক্তরাষ্ট্র ও চীনের বিরুদ্ধে দাঁড়ানোর ডাক ম্যাক্রোঁর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ‘অনিশ্চয়তা’ এবং চীনের ‘আধিপত্যের’ বিরুদ্ধে অন্য বড় গণতান্ত্রিক দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। মার্কিন প্রেসিডেন্ট

2026-04-06T04:26:22+00:00
2026-04-06T04:26:22+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
সিউলের বিশ্ববিদ্যালয়ে ভাষণ
যুক্তরাষ্ট্র ও চীনের বিরুদ্ধে দাঁড়ানোর ডাক ম্যাক্রোঁর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৪:২৬ এএম 
ইমানুয়েল ম্যাক্রোঁ। সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের ‘অনিশ্চয়তা’ এবং চীনের ‘আধিপত্যের’ বিরুদ্ধে অন্য বড় গণতান্ত্রিক দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত বিরোধের রেশ ধরে গত শুক্রবার তিনি এ মন্তব্য করেন। খবর ব্লুমবার্গের।

এশিয়া সফরের অংশ হিসেবে সিউলে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউংয়ের সঙ্গে দেখা করেন ম্যাক্রোঁ। তারা হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে একযোগে কাজ করার বিষয়ে একমত হয়েছেন। সিউলের ইয়োনসেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে ম্যাক্রোঁ যুক্তরাষ্ট্র ও চীনকে মোকাবিলায় গণতান্ত্রিক দেশগুলোকে একটি ‘স্বাধীন জোট’ গড়ার আহ্বান জানান।

ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী ফ্রান্সের প্রেসিডেন্ট বলেছেন, এ দেশগুলোর উচিত এই দুই ‘আধিপত্যবাদী শক্তির’ অনুগত বা পদানত হওয়া এড়িয়ে চলা। 

প্রতিবেদনে আরও বলা হয়, ম্যাক্রোঁ মনে করেন, মধ্যম সারির দেশগুলো চীনের আধিপত্যের ওপর নির্ভর করতে চায় না, আবার একই সঙ্গে যুক্তরাষ্ট্রের অনিশ্চয়তার কাছেও নিজেদের খুব বেশি সঁপে দিতে রাজি নয়। এই প্রস্তাবিত জোটের সম্ভাব্য সদস্য হিসেবে ম্যাক্রোঁ ইউরোপীয় দেশগুলো- জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা এবং ভারতের নাম উল্লেখ করেন। 

সময়ের আলো/আআ


  বিষয়:   যুক্তরাষ্ট্র  চীন  ম্যাক্রোঁ  ফ্রান্স 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: