বেইজিং সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

চলতি মাসের শেষ দিকে বেইজিং সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।রোববার (৫ এ‌প্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় নিযুক্ত চীনের

2026-04-06T12:05:54+00:00
2026-04-06T12:05:54+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
বেইজিং সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১২:০৫ পিএম 
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সংগৃহীত ছবি
চলতি মাসের শেষ দিকে বেইজিং সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।  

রোববার (৫ এ‌প্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে সফর নিয়ে আলোচনা করেন।

পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের এক‌টি সূত্র জানায়, রোববার বিকা‌লে পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে সাক্ষাৎ ক‌রেন চীনা রাষ্ট্রদূত। সেখা‌নে পররাষ্ট্রমন্ত্রীর চীন সফরের বিষয়ে আলোচনা হয়।


এ বিষয়ে সং‌শ্লিষ্টরা জা‌নি‌য়ে‌ছেন, চল‌তি মা‌সের শে‌ষের দি‌কে বাংলাদেশ ও চীন দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে আলোচনার জন্য পররাষ্ট্রমন্ত্রী বেইজিং সফর কর‌বেন। বেইজিং সফরের সময় তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক করবেন বলেও জানা গেছে। 

পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের এক কর্মকর্তা ব‌লেন, এ মা‌সের শে‌ষের দি‌কে পররাষ্ট্রমন্ত্রী চীন সফর কর‌তে পা‌রেন। তবে এখ‌নো তা‌রিখ চূড়ান্ত হয়‌নি।  


/ইউএমএইচ



  বিষয়:   পররাষ্ট্রমন্ত্রী  খলিলুর রহমান  বেইজিং 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: