আসছে রাক্ষসের সিক্যুয়েল

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

এবারের ঈদের আলোচিত সিনেমা ‘রাক্ষস’। মুক্তির তৃতীয় সপ্তাহেও সিনেমাটি প্রেক্ষাগৃহে দাপটের সঙ্গে চলছে। সিনেমাটির সাফল্যের কারণে এর সিক্যুয়েল নির্মাণের পরিকল্পনা

2026-04-07T03:43:41+00:00
2026-04-07T03:43:41+00:00
 
  শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
শনিবার, ২২ আগস্ট ২০২৬
আনন্দ সময়
আসছে রাক্ষসের সিক্যুয়েল
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৩:৪৩ এএম 
শাকিব খান। ছবি : সংগৃহীত
এবারের ঈদের আলোচিত সিনেমা ‘রাক্ষস’। মুক্তির তৃতীয় সপ্তাহেও সিনেমাটি প্রেক্ষাগৃহে দাপটের সঙ্গে চলছে। সিনেমাটির সাফল্যের কারণে এর সিক্যুয়েল নির্মাণের পরিকল্পনা করছেন পরিচালক মেহেদী হাসান হৃদয়। আর তাতে অভিনয় করবেন শাকিব খান। বিষয়টি স্পষ্ট না করলেও এমন ইঙ্গিত দিয়েছেন পরিচালক। 

তার প্রথম সিনেমা ‘বরবাদ’-এর নায়ক ছিলেন শাকিব খান, যা বক্স অফিসে দাপট দেখিয়ে আলোচনার ঝড় তুলেছিল। ‘রাক্ষস’-এর সিক্যুয়েলের মাধ্যমে আবার জুটি বাঁধছেন শাকিব-হৃদয়। 

হৃদয় বলেন, আমি রাক্ষস সিনেমাটি বরবাদ ইউনিভার্সের অংশ হিসেবে বানিয়েছি। স্বাভাবিকভাবেই ‘রাক্ষস’-এর সিক্যুয়েল আসবে। এই সিনেমাতে যা দেখিয়েছি সিক্যুয়েলটি হবে তার চেয়ে আরও অনেক বড় পরিসরে এবং ভয়ংকর লেভেলে। 


এদিকে সম্প্রতি ‘প্রিন্স’ সিনেমার একটি বিশেষ প্রদর্শনীতে উপস্থিত শিল্পী, নির্মাতা ও সাংবাদিকদের সামনে শাকিব খান হৃদয়কে কমার্শিয়াল ধারার অন্যতম সেরা নির্মাতা হিসেবে উল্লেখ করেন। এর পর থেকেই সামাজিকমাধ্যমে শাকিব-হৃদয় জুটির ফেরার দাবি জোরালো হয়েছে। ভক্তদের অনেকেই চাইছেন, ভবিষ্যতেও এই জুটিকে একসঙ্গে দেখতে। এই প্রসঙ্গে সম্ভাবনার দরজা খোলা রেখেছেন হৃদয়। 

তিনি বলেন, আমি কাজের আগে কোনো কিছু বলাতে বিশ্বাসী নই। শুধু বলব অপেক্ষা করুন, কিছু একটা তো আসবে। পরিকল্পনা চলছে, এমনকি গল্প লেখার কাজও চলছে। আপাতত এর বেশি কিছু বলতে চাই না। প্রেমের গল্পের আড়ালে ভরপুর ভায়োলেন্সের মিশেলে নির্মিত হয়েছে ‘রাক্ষস’। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমায় জুটি বেঁধেছেন সিয়াম আহমেদ ও কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। স্টার সিনেপ্লেক্সের বাইরে সিঙ্গেল স্ক্রিনেও দর্শক মাতাচ্ছে সিনেমাটি। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের ঈদুল আজহায় আসতে পারে ‘রাক্ষস’-এর সিক্যুয়েল।


  বিষয়:   রাক্ষস  সিনেমা  শাকিব 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: