জেনে নিন কোন মহাদেশের কয়টি দেশ বিশ্বকাপে

ক্রীড়া ডেস্ক

খেলা

২০২৬ ফুটবল বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮টি দলের তালিকা চূড়ান্ত হয়েছে। ইউরোপিয়ান প্লে-অফের মাধ্যমে শেষ ছয়টি দল নিশ্চিত হওয়ার মধ্য দিয়ে

2026-04-07T04:16:49+00:00
2026-04-07T04:16:49+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
খেলা
জেনে নিন কোন মহাদেশের কয়টি দেশ বিশ্বকাপে
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৪:১৬ এএম 
সংগৃহীত ছবি
২০২৬ ফুটবল বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮টি দলের তালিকা চূড়ান্ত হয়েছে। ইউরোপিয়ান প্লে-অফের মাধ্যমে শেষ ছয়টি দল নিশ্চিত হওয়ার মধ্য দিয়ে পূর্ণতা পেয়েছে আসরের দল তালিকা।

ইউরোপীয় প্লে-অফ পেরিয়ে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে সুইডেন, তুরস্ক, বসনিয়া ও হার্জেগোভিনা এবং চেক প্রজাতন্ত্র। অন্য দুটি স্থান আন্তঃমহাদেশীয় প্লে-অফ থেকে নিশ্চিত করেছে ইরাক ও গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র।

ডিআর কঙ্গো জ্যামাইকাকে হারিয়ে ৫২ বছর পর বিশ্বকাপে ফিরছে। অন্যদিকে বলিভিয়াকে পরাজিত করে প্রায় চার দশক পর আসরে ফিরেছে ইরাক।

এর আগে সরাসরি যোগ্যতা অর্জন করা দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি চমক দেখিয়েছে কুরাসাও। 

ক্যারিবিয়ান দ্বীপদেশটি ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিয়ে সবচেয়ে ছোট দেশ হিসেবে নজির গড়েছে।

তিন দেশে আয়োজন

২০২৬ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে। টুর্নামেন্ট শুরু হবে ১১ জুন এবং শেষ হবে ১৯ জুলাই।

মহাদেশভিত্তিক অংশগ্রহণকারী দলসমূহ

এশিয়া (৯ দল): অস্ট্রেলিয়া, ইরান, জাপান, জর্ডান, কাতার, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান, ইরাক।

উত্তর ও মধ্য আমেরিকা (৩ দল, আয়োজক ছাড়া): কুরাসাও, হাইতি, পানামা।

ওশেনিয়া (১ দল): নিউজিল্যান্ড।

দক্ষিণ আমেরিকা (৬ দল): আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে, উরুগুয়ে।

আফ্রিকা (১০ দল): আলজেরিয়া, কেপ ভার্দে, মিশর, ঘানা, আইভরি কোস্ট, মরক্কো, সেনেগাল, দক্ষিণ আফ্রিকা, তিউনিসিয়া, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র।

ইউরোপ (১৬ দল): অস্ট্রিয়া, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, স্কটল্যান্ড, স্পেন, সুইজারল্যান্ড, সুইডেন, তুরস্ক, চেক প্রজাতন্ত্র, বসনিয়া ও হার্জেগোভিনা।

উল্লেখ্য, এবারের বিশ্বকাপ হবে ইতিহাসের সবচেয়ে বড় আসর, যেখানে অংশ নিচ্ছে ৪৮টি দল। অর্থাৎ ২০২২ কাতার বিশ্বকাপের তুলনায় ১৬টি দল বেশি অংশ নিচ্ছে।


  বিষয়:   ২০২৬  ফুটবল  বিশ্বকাপ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: