আজ রাতে একটি আস্ত সভ্যতা বিলীন হয়ে যাবে : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বিশ্ব ইতিহাসের অন্যতম এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে ইরানকে এ যাবৎকালের কঠোরতম ও চূড়ান্ত হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী

2026-04-07T18:58:19+00:00
2026-04-07T20:05:08+00:00
 
  বুধবার, ২৯ জুলাই ২০২৬,
১৪ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
আজ রাতে একটি আস্ত সভ্যতা বিলীন হয়ে যাবে : ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৬:৫৮ পিএম  আপডেট: ০৭.০৪.২০২৬ ৮:০৫ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
বিশ্ব ইতিহাসের অন্যতম এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে ইরানকে এ যাবৎকালের কঠোরতম ও চূড়ান্ত হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী খুলে দেওয়ার সময়সীমা (ডেডলাইন) শেষ হওয়ার মুখে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি সরাসরি এক আস্ত সভ্যতা ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন। 

প্রেসিডেন্ট ট্রাম্প তার পোস্টে লেখেন, আজ রাতে একটি আস্ত সভ্যতা বিলীন হয়ে যাবে, যা আর কোনোদিন ফিরে আসবে না।
ট্রাম্পের এই আক্রমণাত্মক বার্তার পাশাপাশি এক রহস্যময় রেজিম পরিবর্তনের ইঙ্গিতও পাওয়া গেছে। তিনি বলেন, আমি চাই না এমন কিছু ঘটুক, কিন্তু সম্ভবত তা ঘটতে যাচ্ছে। 

বিশ্ব রাজনীতির দীর্ঘ ও জটিল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে আজকের রাতটিকে চিহ্নিত করেছেন ট্রাম্প। ইরানের বর্তমান রাজনৈতিক ব্যবস্থাকে ইঙ্গিত করে তিনি বলেন, কে জানে কী হবে? আমরা আজ রাতেই তা জানতে পারব। দীর্ঘ ৪৭ বছরের চাঁদাবাজি, দুর্নীতি আর মৃত্যুর মিছিল অবশেষে শেষ হতে যাচ্ছে। ইরানের মহান জনগণের ওপর স্রষ্টার আশীর্বাদ বর্ষিত হোক!

/কেএইচ


  বিষয়:   ইরান  যুক্তরাষ্ট্র  হামলা  যুদ্ধ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: