কী আছে ইরানের ১০ দফা প্রস্তাবে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান।তেহরানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, ইরানের দেওয়া ১০ দফা প্রস্তাবের ভিত্তিতে আগামী শুক্রবার

2026-04-08T09:12:27+00:00
2026-04-08T09:14:54+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
কী আছে ইরানের ১০ দফা প্রস্তাবে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৯:১২ এএম  আপডেট: ০৮.০৪.২০২৬ ৯:১৪ এএম  (ভিজিট : ৮৭)
ইরান-যুক্তরাষ্ট্রের পতাকার চিত্র। সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান। তেহরানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, ইরানের দেওয়া ১০ দফা প্রস্তাবের ভিত্তিতে আগামী শুক্রবার (১০ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা শুরু হবে।

জাতীয় নিরাপত্তা কাউন্সিলের পক্ষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যুদ্ধ বন্ধ করার বিষয়ে তেহরানের সিদ্ধান্ত নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি বলেন, ইরানের ওপর হামলা বন্ধ করা হলে আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনীও তাদের প্রতিরক্ষামূলক কার্যক্রম বন্ধ রাখবে।

আরাঘচি জানান, ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ যাতায়াত সম্ভব হবে। 

তিনি উল্লেখ করেন, ট্রাম্প আলোচনার ভিত্তি হিসেবে ইরানের ১০ দফা প্রস্তাবের ‘সাধারণ কাঠামো’ গ্রহণ করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


ইরানের ১০ দফা প্রস্তাবে যা রয়েছে

ইরানি সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে হরমুজ প্রণালী দিয়ে নিয়ন্ত্রিত নৌযান চলাচল নিশ্চিত করা, যা ইরানকে কৌশলগত ও অর্থনৈতিকভাবে শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে।

তথাকথিত প্রতিরোধ জোটের বিরুদ্ধে চলমান সব ধরনের সংঘাতের অবসান ঘটানো।

অঞ্চলে অবস্থিত সব মার্কিন সামরিক ঘাঁটি ও মোতায়েনকৃত বাহিনী প্রত্যাহারের দাবি।

হরমুজ প্রণালীতে নিরাপদ যাতায়াতের জন্য একটি নির্দিষ্ট প্রটোকল চালু করা, যাতে ইরানের প্রভাব ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত থাকে।

ইরানের ক্ষয়ক্ষতির পূর্ণ ক্ষতিপূরণ প্রদান করা।

বোর্ড অব গভর্নর ও নিরাপত্তা পরিষদের আরোপিত সব ধরনের প্রাথমিক ও গৌণ নিষেধাজ্ঞা বাতিল করা।

বিদেশে আটকে থাকা ইরানের সম্পদ ও সম্পত্তি মুক্ত করা।

উপরোক্ত সব বিষয়কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি বাধ্যতামূলক প্রস্তাবের মাধ্যমে অনুমোদন করা।

ইরানি কাউন্সিল আরও বলেছে, তেহরান আলোচনায় সম্মত হলেও তারা ‘আমেরিকান পক্ষের প্রতি সম্পূর্ণ অবিশ্বাস’ নিয়েই তা করছে। ইরান এ আলোচনার জন্য দুই সপ্তাহ সময় দেবে এবং ‘উভয় পক্ষের সম্মতিতে এই সময়সীমা বাড়ানো যেতে পারে’।

কাউন্সিল সতর্ক করে বলেছে, ‘শত্রুর সামান্যতম ভুল’ হওয়ামাত্র ইরান ‘পূর্ণ শক্তি’ দিয়ে জবাব দিতে প্রস্তুত।


/ইউএমএইচ



  বিষয়:   ইরান  যুদ্ধ  যুক্তরাষ্ট্র 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: