৩ হাজার লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

সারাদেশ

নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে প্রায় ৩ লক্ষ টাকা মূল্যের ৩ হাজার লিটার অবৈধ জ্বালানি তেল (ডিজেল) জব্দ করেছে কোস্ট গার্ড।বুধবার

2026-04-08T22:03:51+00:00
2026-04-08T22:04:22+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
৩ হাজার লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১০:০৩ পিএম  আপডেট: ০৮.০৪.২০২৬ ১০:০৪ পিএম
অবৈধ জ্বালানি তেল (ডিজেল) জব্দ করেছে কোস্ট গার্ড। ছবি : সময়ের আলো
নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে প্রায় ৩ লক্ষ টাকা মূল্যের ৩ হাজার লিটার অবৈধ জ্বালানি তেল (ডিজেল) জব্দ করেছে কোস্ট গার্ড।

বুধবার (৮ এপ্রিল) রাতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বিকেলের দিকে উপজেলার চর ইশ্বর ইউনিয়নের বাংলা বাজার এলাকা থেকে এসব তেল জব্দ করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল ৫টার দিকে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে উক্ত এলাকায় অবৈধভাবে মজুদ অবস্থায় হাজার লিটার অবৈধ জ্বালানি তেল (ডিজেল) জব্দ করা হয়।


পরে হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় বৈধ কাগজপত্র ব্যতীত জ্বালানি তেল মজুদ ও বিক্রয়ের দায়ে দুই ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি জব্দকৃত জ্বালানি তেল লাইসেন্সপ্রাপ্ত ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে।

কোস্ট গার্ড জানায়, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   নোয়াখালী  হাতিয়া  জ্বালানি  তেল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: