কুরবানি ঈদেও প্রেক্ষাগৃহে তুষি

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

সময়ের অন্যতম আলোচিত অভিনেত্রী নাজিফা তুষি গত ঈদে রায়হান রাফী নির্মিত ‘প্রেশার কুকার’ সিনেমা দিয়ে প্রেক্ষাগৃহে নজর কেড়েছেন। এ সিনেমার

2026-04-09T03:34:35+00:00
2026-04-09T03:34:35+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আনন্দ সময়
কুরবানি ঈদেও প্রেক্ষাগৃহে তুষি
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৩:৩৪ এএম   (ভিজিট : ৫৫)
অভিনেত্রী নাজিফা তুষি। ছবি : সংগৃহীত
সময়ের অন্যতম আলোচিত অভিনেত্রী নাজিফা তুষি গত ঈদে রায়হান রাফী নির্মিত ‘প্রেশার কুকার’ সিনেমা দিয়ে প্রেক্ষাগৃহে নজর কেড়েছেন। এ সিনেমার আলোচনার মধ্যেই এবার জানা গেল আসন্ন কুরবানি ঈদেও প্রেক্ষাগৃহে আসছেন তুষি। মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত ‘রইদ’ সিনেমাটি। এটি নির্মাণ করেছেন পরিচালক মেজবাউর রহমান সুমন। 

এ নির্মাতার ‘হাওয়া’ সিনেমাতেও অভিনয় করেছেন তুষি। এবার এ পরিচালক-অভিনেত্রী জুটির দ্বিতীয় সিনেমাও মুক্তির তালিকায় রয়েছে। এই নতুন সিনেমা ঘিরে ইতিমধ্যেই দর্শক ও চলচ্চিত্র মহলে তৈরি হয়েছে আগ্রহ।

ঈদে মুক্তির বিষয়টি নিশ্চিত করে নির্মাতা সুমন জানান, ‘রইদ’ একটি প্রতীকী ও বহুমাত্রিক আখ্যান। এখানে সাধু, তার মানসিক ভারসাম্যহীন স্ত্রী এবং তাদের বাড়ির পাশের তালগাছ কেন্দ্র করে গল্পটি আবর্তিত হয়েছে। এই দুটি চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি।


নির্মাতার ভাষ্য- এই সিনেমায় তিনি হাজার বছরের পুরোনো আখ্যানকে সমসাময়িক অনুভূতির ভেতর দিয়ে পুনর্নির্মাণ করার চেষ্টা করেছেন। এতে গ্রামীণ বাংলার নান্দনিকতা ও চিত্রশিল্পী এস এম সুলতানের শিল্পভাবনা গভীরভাবে প্রতিফলিত হয়েছে।

প্রসঙ্গত, এই সিনেমাটি ছাড়াও তুষি অভিনীত ‘আন্ধার’, ‘সখী রঙ্গমালা’সহ আরও কয়েকটি সিনেমা চলতি বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে। ভৌতিক সিনেমা ‘আন্ধার’-এ নাদিয়া চরিত্রে দেখা যাবে তুষিকে। শুটিং শেষ করে সিনেমাটি এখন পোস্ট-প্রোডাকশনে রয়েছে। ‘সখী রঙ্গমালা’ সিনেমায় তিনি অভিনয় করছেন রঙ্গমালা চরিত্রে। 

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   কুরবানি ঈদ  তুষি 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: