মাশরাফির জনসম্মুখে আসার ভিডিও সম্পর্কে যা জানা গেল

ক্রীড়া ডেস্ক

খেলা

হঠাৎ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা একটি ভিডিও ভাইরাল হয়েছে। যদিও

2026-04-09T09:29:44+00:00
2026-04-09T09:29:44+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
খেলা
মাশরাফির জনসম্মুখে আসার ভিডিও সম্পর্কে যা জানা গেল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৯:২৯ এএম 
মাশরাফি বিন মর্তুজা। সংগৃহীত ছবি
হঠাৎ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা একটি ভিডিও ভাইরাল হয়েছে। যদিও ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রায় দেড় বছর হলো তাকে প্রকাশ্যে দেখা যায়নি। 

ভিডিওটির বিষয়ে অনুসন্ধান করে রিউমার স্ক্যানার টিম নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক স্বপ্নীল সিকদার নীলের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ২০২৩ সালের ৬ এপ্রিল প্রচারিত একটি পোস্ট পাওয়া যায়। উক্ত পোস্টে থাকা ভিডিওর সঙ্গে আলোচিত ভিডিওর মিল রয়েছে। 

রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মাশরাফির ভাইরাল হওয়া ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ভিডিওটি ২০২৩ সালের এপ্রিল মাস থেকেই ইন্টারনেটে পাওয়া যাচ্ছে।


উক্ত পোস্টে উল্লেখ রয়েছে, মাশরাফির মেট্রোরেলে করে সংসদে যাওয়ার দৃশ্য এটি। এছাড়া আলোচিত দাবিটি ‘ভিত্তিহীন’ বলে মাশরাফি বিন মুর্তজার ছোট ভাই মোরসালিন বিন মুর্তজা একটি পোস্ট করেছেন।

সাম্প্রতিক সময়ে মাশরাফি বিন মুর্তজার জনসম্মুখে আসার কোনো তথ্য পাওয়া যায়নি। ২০২৩ সালে মেট্রোরেলে করে মাশরাফির সংসদে যাওয়ার পুরোনো ভিডিওকে সাম্প্রতিক সময়ে তার জনসম্মুখে আসার দাবিতে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর। 

সময়ের আলো/আআ
  বিষয়:   মাশরাফি  ভিডিও  ক্রিকেট  সংসদ  সদস্য 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: