নোরা ফাতেহির গান নিয়ে যেন বিতর্ক থামছেই না

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

বিনোদন জগতে নতুন গান প্রকাশ মানেই সাধারণত প্রশংসা কিংবা সমালোচনার ঢেউ। কিন্তু নোরা ফাতেহির সাম্প্রতিক গান ‘সরকে চুনর তেরি’ সেই

2026-04-09T10:56:37+00:00
2026-04-09T10:56:37+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
নোরা ফাতেহির গান নিয়ে যেন বিতর্ক থামছেই না
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১০:৫৬ এএম 
অভিনেত্রী নোরা ফাতেহি। ছবি : সংগৃহীত
বিনোদন জগতে নতুন গান প্রকাশ মানেই সাধারণত প্রশংসা কিংবা সমালোচনার ঢেউ। কিন্তু নোরা ফাতেহির সাম্প্রতিক গান ‘সরকে চুনর তেরি’ সেই সীমা ছাড়িয়ে এখন পৌঁছে গেছে প্রাতিষ্ঠানিক তদন্তের পর্যায়ে।

গানটির কথাবার্তা ও উপস্থাপনাকে ‘অশালীন’ আখ্যা দিয়ে বিষয়টি গড়ায় জাতীয় মহিলা কমিশনের দরজায়। এরপরই শুরু হয় আনুষ্ঠানিক প্রক্রিয়া। গত ৭ এপ্রিল নোরাকে সরাসরি হাজির হওয়ার নির্দেশ দেওয়া হলেও, তিনি সেই ডাকে সাড়া দেননি- যা কমিশনের অসন্তোষ আরও বাড়িয়েছে।

কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহাতকরের নেতৃত্বে অনুষ্ঠিত শুনানিতে নোরার অনুপস্থিতি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়। তবে তাকে আরেকটি সুযোগ দেওয়া হয়েছে- আগামী ২৭ এপ্রিল নির্ধারিত পরবর্তী শুনানিতে উপস্থিত থাকার জন্য।
আরও পড়ুন

এই বিতর্কে একা নন নোরা। একই ইস্যুতে ডাকা হয়েছে বলিউড অভিনেতা সঞ্জয় দত্তকেও, যার হাজিরার দিন নির্ধারণ করা হয়েছে ৮ এপ্রিল।

শুনানিতে উপস্থিত ছিলেন গানটির গীতিকার রাকিব আলম, পরিচালক প্রেম এবং প্রযোজনা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। সেখানে গানটির বিষয়বস্তু নিয়ে কঠোর সমালোচনা করা হয় এবং ভবিষ্যতে এমন কনটেন্ট এড়িয়ে চলার ওপর জোর দেওয়া হয়।

পরিস্থিতি বুঝে নির্মাতারা ইতোমধ্যেই একধাপ পিছু হটেছেন। তারা লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চেয়ে ভবিষ্যতে আরও দায়িত্বশীল কনটেন্ট তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন।

এএডি/


  বিষয়:   নোরা ফাতেহি  গান  বিনোদন  নোরা  গায়ক  অভিনেত্রী  বলিউড 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: