‘অনুষ্ঠানে পারফরম্যান্স করতে পারিনি বলে অ্যাওয়ার্ড পাইনি’

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

শোবিজ অঙ্গনে পুরস্কার নিয়ে বিতর্ক নতুন নয়। কে পেলেন, কে পেলেন না- এই আলোচনা প্রায়ই ছাপিয়ে যায় শিল্পীদের কাজকেও। ঠিক

2026-04-09T14:44:08+00:00
2026-04-09T14:44:08+00:00
 
  সোমবার, ১০ আগস্ট ২০২৬,
২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ১০ আগস্ট ২০২৬
আনন্দ সময়
‘অনুষ্ঠানে পারফরম্যান্স করতে পারিনি বলে অ্যাওয়ার্ড পাইনি’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৪৪ পিএম 
অভিনেত্রী জাকিয়া বারী মম। ছবি : সংগৃহীত
শোবিজ অঙ্গনে পুরস্কার নিয়ে বিতর্ক নতুন নয়। কে পেলেন, কে পেলেন না- এই আলোচনা প্রায়ই ছাপিয়ে যায় শিল্পীদের কাজকেও। ঠিক এমন এক বাস্তবতাকেই সামনে এনে নিজের অভিজ্ঞতার কথা জানালেন জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি পুরস্কার না পাওয়ার নানা কারণ তুলে ধরেন। তার কথায়, ক্যারিয়ারে বহুবার এমন হয়েছে, যখন লবিংয়ের অভাব বা বিভিন্ন আনুষ্ঠানিকতায় অংশ না নেওয়ার কারণে তিনি পুরস্কার থেকে বঞ্চিত হয়েছেন। এমনকি কখনো অনুষ্ঠানে পারফরম্যান্স করতে না পারার কারণেও তার নাম বাদ পড়েছে বলেও ইঙ্গিত দেন তিনি।
আরও পড়ুন

তিনি আরও বলেন, ‘অনুষ্ঠানে পারফরম্যান্স করতে পারিনি বলে অ্যাওয়ার্ড মেলেনি।’

তবে এই আক্ষেপের মাঝেও হতাশার সুর নেই তার কথায়। বরং নিজের অর্জনগুলোকে ইতিবাচকভাবেই দেখছেন এই অভিনেত্রী। সামাজিক মাধ্যমে নিজের প্রাপ্ত কিছু পুরস্কারের ছবি শেয়ার করে তিনি জানান, সবকিছুর ঊর্ধ্বে দর্শকের ভালোবাসাই তার কাছে সবচেয়ে বড় স্বীকৃতি।

এএডি/


  বিষয়:   জাতীয়  পুরস্কার  মম  অভিনেত্রী  জাকিয়া বারী মম 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: