রামেকে হামের উপসর্গে মৃতের সংখ্যা ৫০

রাজশাহী ব্যুরো

সারাদেশ

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও

2026-04-09T17:53:13+00:00
2026-04-10T11:21:45+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
রামেকে হামের উপসর্গে মৃতের সংখ্যা ৫০
রাজশাহী ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৫:৫৩ পিএম  আপডেট: ১০.০৪.২০২৬ ১১:২১ এএম
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল। ছবি : সংগৃহীত
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও চার শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১১টায় রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শঙ্কর কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, বুধবার (৮ এপ্রিল) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত এই চার শিশুর মৃত্যু হয়েছে।
একই সময়ে নতুন করে আরও ২৭ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে ২৪ জন রোগী হাসপাতাল ছেড়েছেন।

জানা যায়, বর্তমানে রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ১৩২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত মোট ৪৭৯ জন রোগী এ উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।


হাসপাতাল সূত্র জানায়, মার্চ মাস থেকে ৯ এপ্রিল পর্যন্ত সময়ে এসব মৃত্যু হয়েছে এবং প্রতিদিনই মৃত্যুর সংখ্যা বাড়ছে। মৃতদের অধিকাংশই ছয় মাসের নিচের শিশু। তবে এক বছরের বেশি বয়সী শিশুদের মধ্যে মৃত্যুহার তুলনামূলক কম।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   রাজশাহী  মেডিকেল  কলেজ  রামেক  হাসপাতাল  হাম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: