‎থ্রি হুইলারের ধাক্কায় শিক্ষার্থী নিহত, সড়ক অবরোধ

বরিশাল ব্যুরো

সারাদেশ

বরিশালে ‎থ্রি হুইলারের ধাক্কায় শের ই বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী নিহতের ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।‎‎বৃহস্পতিবার (৯

2026-04-09T18:43:36+00:00
2026-04-09T18:43:36+00:00
 
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
‎থ্রি হুইলারের ধাক্কায় শিক্ষার্থী নিহত, সড়ক অবরোধ
বরিশাল ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৬:৪৩ পিএম 
বিক্ষোভরত শিক্ষার্থীদের সাথে কথা বলছেন প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। ছবি : সময়ের আলো
বরিশালে ‎থ্রি হুইলারের ধাক্কায় শের ই বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী নিহতের ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
‎বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১১টায় নগরীর বিএম কলেজ রোড এলাকার শের ই বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা।

এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বুধবার (৮ এপ্রিল) স্কুল ছুটির পরে অষ্টম শ্রেণির শিক্ষার্থী চৈতি রাস্তা পার হওয়ার সময় থ্রি হুইলারের ধাক্কায় আহত হয়। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও সেখানে যথাযথ চিকিৎসাসেবা দিতে দেরি হওয়ায় তার মৃত্যু হয়ে। তাই অনতিবিলম্বে স্কুলের সামনে স্পিড ব্রেকার দেওয়া ও থ্রি হুইলারের চালককে গ্রেফতারের দাবি জানায়।


এ ঘটনায় স্থল পরিদর্শন করেন সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। তিনি শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে দ্রুত সময়ের মধ্যে তা বাস্তবায়নের আশ্বাস দেন। প্রশাসকের আশ্বাসের সড়ক অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।

সময়ের আলো/জোই
  বিষয়:   ‎থ্রি হুইলার  শিক্ষার্থী  নিহত  সড়ক অবরোধ  বরিশাল 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: