বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহ-প্রধান নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আগামী ১৮ এপ্রিল রাজধানীর বিভিন্ন কেন্দ্রে চার গ্রুপে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) এনটিআরসিএ এই পরীক্ষার রুটিন প্রকাশ করেছে। একইসঙ্গে পরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ঢাকা জেলা প্রশাসক ও জেলা শিক্ষা কর্মকর্তাকে রুটিনের অনুলিপি পাঠানো হয়েছে।
এদিন এনটিআরসিএ জানায়, ৮ম এনটিআরসিএ নিয়োগ (প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান) পরীক্ষা-২০২৬’ শীর্ষক এই এমসিকিউ পরীক্ষাটি চার গ্রুপে ভাগ করে নেয়া হবে।
সময়ের আলো/কেএইচও