বন বিভাগ থেকে আ. লীগ নেতার ডাম্পার গাড়ি জব্দ

উখিয়া প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের দৌছড়ি বনবিটের হরিণ মারা এলাকা থেকে পাহাড়ি বালু ভর্তি অবৈধ ডাম্পার গাড়ি জব্দ করছে

2026-04-09T19:38:59+00:00
2026-04-09T19:38:59+00:00
 
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বন বিভাগ থেকে আ. লীগ নেতার ডাম্পার গাড়ি জব্দ
উখিয়া প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৭:৩৮ পিএম 
জব্দ ডাম্পার গাড়ি। ছবি : সময়ের আলো
কক্সবাজারের দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের দৌছড়ি বনবিটের হরিণ মারা এলাকা থেকে পাহাড়ি বালু ভর্তি অবৈধ ডাম্পার গাড়ি জব্দ করছে উখিয়া বন বিভাগ। 

বুধবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া বন রেঞ্জের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা আব্দুল মন্নান ও দোছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনির নেতৃত্বে অভিযান চালানো হয়। দোছড়ি বনবিটের হরিণ মারা এলাকায় উখিয়া রাজাপালং ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও হেডম্যান মো. ইব্রাহিমের বালিভর্তি অবৈধ ডাম্পার গাড়ি জব্দ করা হয়। 

Advertisement

উল্লেখ্য, ইব্রাহিম ক্ষমতার অপব্যবহার ও হেডম্যান পরিচয় দিয়ে সরকারি বনভূমির পাহাড়গুলো চিহ্নিত করতেন। পরে রোহিঙ্গা শ্রমিক দিয়ে কেটে ডাম্পার গাড়ি যোগে মাটি পাচার করেন। 

একাধিক সূত্র মতে, গাড়ি জব্দ হওয়ায় মামলা না দেওয়ার জন্য জোর তৎপরতা চালাচ্ছেন।

আব্দুল মন্নান ডাম্পার গাড়ি জব্দের সত্যতা নিশ্চিত করে বলেন, বন আইনের মামলার প্রস্তুতি চলছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   বন বিভাগ  আওয়ামী লীগ  নেতা  ডাম্পার গাড়ি  জব্দ  কক্সবাজার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: