লেবাননে ইসরায়েলি হামলায় প্রাণ হারাল বাংলাদেশি নারী

আন্তর্জাতিক ডেস্ক

প্রবাস

ইসরায়েলের বোমা হামলায় লেবাননের রাজধানী বৈরুতেদিপালী নামেএক প্রবাসী বাংলাদেশি নারী নিহত হয়েছেন।শুক্রবার (১০ এপ্রিল) লেবাননের বাংলাদেশ দূতাবাস জানায়, বুধবার বৈরুতের

2026-04-10T19:45:57+00:00
2026-04-10T19:53:13+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
প্রবাস
লেবাননে ইসরায়েলি হামলায় প্রাণ হারাল বাংলাদেশি নারী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৭:৪৫ পিএম  আপডেট: ১০.০৪.২০২৬ ৭:৫৩ পিএম
নিহত দিপালী। সংগৃহীত ছবি
ইসরায়েলের বোমা হামলায় লেবাননের রাজধানী বৈরুতে দিপালী নামে এক প্রবাসী বাংলাদেশি নারী নিহত হয়েছেন। 

শুক্রবার (১০ এপ্রিল) লেবাননের বাংলাদেশ দূতাবাস জানায়, বুধবার বৈরুতের হামরা এলাকায় তিনি নিহত হন। 

জানা গেছে, নিহত দিপালী ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হাজীগঞ্জ এলাকার শেখ মোফাজ্জলের মেয়ে। তার বাবা নাম শেখ মোফাজ্জল ও মায়ের নাম রোজিনা খাতুন।

দূতাবাস এক বার্তায় জানিয়েছে, দিপালীর মরদেহ বৈরুতের রফিক হারিরি হাসপাতালের মর্গে রাখা আছে। 

লেবাননে বাংলাদেশ দূতাবাস মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। একই সঙ্গে দূতাবাস প্রয়োজনীয় কনস্যুলার সহায়তার উদ্যোগ নিয়েছে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, ওই হামলায় দিপালীর কফিল ও তার পরিবারের একাধিক সদস্যও নিহত হয়েছেন। স্থানীয় এক প্রতিবেশীর বরাত দিয়ে এসব তথ্য জানা গেলেও বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে দূতাবাস।

এদিকে স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, মরদেহ শনাক্ত ও পরবর্তী প্রক্রিয়া নিয়ে দূতাবাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে।



/ইউএমএইচ



  বিষয়:   লেবানন  ইসরায়েল  হামলা  বাংলাদেশ 


Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: