কক্সবাজারের টেকনাফে প্রায় ৭ কোটি টাকার ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
শুক্রবার (১০ এপ্রিল) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল ৫টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ নাইট্যংপাড়া সংলগ্ন নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি বোটে তল্লাশি চালিয়ে এই ইয়াবাসহ দুই জনকে আটক করা হয়।
তিনি আরও জানান, জব্দ ইয়াবা, পাচার কাজে ব্যবহৃত বোট ও আটক মাদক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সময়ের আলো/জোই